ঠিক যেন 'লালপরী', মেয়ে মালতীর সঙ্গে ম্যাগাজিনের কভার শ্যুটে লাস্যময়ী প্রিয়ঙ্কা

Published : Jan 20, 2023, 05:18 PM IST
 Priyanka Chopra

সংক্ষিপ্ত

সম্প্রতি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে ম্যাগাজিনের কভার শ্যুট করলেন প্রিয়ঙ্কা চোপড়া। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের নতুন মাম্মা।

বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া । সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। ২০২২ সালের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। মধ্য রাতেই নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। মা হওয়ার পর থেকেই তাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। এখনও পর্যন্ত মেয়ে মালতীর মুখের ছবি প্রকাশ্যে আনেননি প্রিয়ঙ্কা চোপড়া।

সম্প্রতি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে ম্যাগাজিনের কভার শ্যুট করলেন প্রিয়ঙ্কা চোপড়া। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের নতুন মাম্মা। ঠিক যেন লালপরী। লাল টুকটুকে ড্রেস পরে মা ও মেয়ে পোজ দিয়েছেন ছবিতে। মেয়েক বুকের সামনে আগলে ধরে ফোটোশ্যুট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের জন্য মেয়ে মালতীকে নিয়ে ফোটোশ্যুট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। খোলা চুলে লাস্যময়ীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা, দেখে নিন ছবিটি,

 

 

 

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন প্রিয়ঙ্কা চোপড়া। কখনও লস অ্যাঞ্জেলস, তো কখনও লন্ডন-এইভাবে নিজেকে ব্যস্ত রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে কাজ-ব্যস্ততা সব সামলেও বেশিরভাগ সময়টা মেয়ে মালতীর সঙ্গেই কাটান প্রিয়ঙ্কা চোপড়া। দেখতে দেখতে এক বছরে পা দিল নিক-প্রিয়ঙ্কার একরত্তি মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ে মালতীর জন্মদিন একবারে নিজেদের স্টাইলে সেলিব্রেট করেছেন এই তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালতীর জন্মদিনের কথা ফাঁস করেছেন নিক জোনাস। জন্মানের সময়ের প্রায় ৩ মাস আগে সন্তানের জন্ম হয়েছে নিয়ঙ্কার। সেই কারণেই নিক-প্রিয়ঙ্কার কন্যাসন্তানকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এপ্রিল মাসেই সন্তান প্রসবের কথা ছিল। কিন্তু তার ৩ মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা। এবং সেই কারণেই চিকিৎসকদের কাছে হাসপাতালেই থাকতে হয়েছিল একরত্তিকে। মালতির জন্মের ১০০ দিন পর তাকে বাড়িকে নিয়ে আসেন প্রিয়ঙ্কা চোপড়া। তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করলেও মালতির মুখ আড়ালেই রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। কাজের ফাঁকে এইভাবেই মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। মা ও মেয়ের আদুরেপনার ছবি নেটদুনিয়ার হটকেক।

আরও পড়ুন-

কেরিয়ার নাকি শরীর নষ্টের ভয়ে নিজের গর্ভে সন্তান ধারণ করেননি প্রিয়ঙ্কা? সারোগেসির পর্দাফাঁস নায়িকার

মালতির প্রথম ক্রিসমাস, বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত নিক-প্রিয়ঙ্কা, মেয়েকে নিয়ে আদুরে ছবি পোস্ট দেশি গার্লের

মনোকিনিতে উন্মুক্ত শরীরের অর্ধাংশ, দুবাইয়ে ইয়টের উপর শুয়ে ছুটি কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক