দোলের দিন সঙ্গীসাথীদের নিয়ে মেতে রইলেন আনন্দ উৎসবে। তার পরেই হঠাৎ চলে গেলেন পৃথিবী ছেড়ে।
219
অভিনেতা সতীশ কৌশিক শিল্পজগতে যেমন রয়ে গেছেন গাঢ় প্রচ্ছন্নতায়, তেমনই তাঁর চলে যাওয়াও নিভৃতে নীরবে রয়ে গেল অমলিন।
319
কেবলমাত্র ‘কৌতুকাভিনেতা’ বলে তাঁকে আখ্যায়িত করা যায় না অবশ্যই।
419
নাটকের মঞ্চ থেকে যিনি পা রেখেছিলেন বলিউডের দুনিয়ায়, তাঁর বিস্তার হয়ে গিয়েছিল অভিনয় জগত থেকে প্রযোজনার জগত অবদি।
519
অনিল কাপুরের সাথে ‘থার’ সিনেমায় তাঁর পার্শ্ব অভিনেতা হয়ে থেকে যাওয়াটা প্রায় ছেয়ে রয়েছে দর্শকের মনে।
619
২০২১ সালে তাঁর পরিচালিত ‘কাগজ’ সিনেমা দেশের প্রশাসকের কাছে কাগজ দেখিয়ে নাগরিকত্ব আদায়ের বিরুদ্ধে একটা সপাট জবাব।
719
কঙ্গনা রানাওতের সঙ্গে ‘এমারজেন্সি’ সিনেমাতেও মুগ্ধ করেছেন অভিনেতা সতীশ কৌশিক। যদিও ছবিটির মুক্তি পাওয়ার আগেই চলে গেলেন তিনি।
819
এছাড়াও সালমান খানকে নিয়ে ‘তেরে নাম’, অনিল কাপুরকে নিয়ে ‘রূপ কি রানি, চোরো কা রাজা’, সঞ্জয় কাপুরকে নিয়ে ‘প্রেম’ ইত্যাদি বহু সিনেমা পরিচালনা করেছেন সতীশ।
919
জীবনে অত্যন্ত কাছের মানুষ ছিলেন অভিনেতা অনুপম খের, অলোক নাথ, পঙ্কজ কাপুর এবং অভিনেত্রী নিনা গুপ্ত।
অভিনেতার শেষকৃত্যে উপস্থিত রইলেন জনি লিভার, বনি কাপুর, সঞ্জয় কাপুর।
1419
ঈশান খট্টর, ডলি সিং থেকে শুরু করে আরও এক ঝাঁক শিল্পী ও কলাকুশলীদের দেখা গেল অন্ত্যেষ্টিক্রিয়ায়।
1519
জীবন শুরু হয়েছিল ভারতের উত্তরের রাজ্য হরিয়ানার মহেন্দ্রগড়ে। জীবন শেষও হল সেই হরিয়ানারই গুরগাঁওতে।
1619
গুরগাঁওতে বৃহস্পতিবার ৬৬ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা সতীশ কৌশিক।
1719
এদিন বিকেলে বিশেষ বিমানে করে মুম্বইতে আনা হয় তাঁর মরদেহ।
1819
আন্ধেরিতে তাঁর নিজের বাড়িতে নিয়ে আসা হয় প্রয়াত অভিনেতাকে।
1919
এরপর সেখান থেকে তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের উদ্দেশ্যে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.