BAFTA 2024: সাতটি পুরস্কার পেল ওপেনহাইমার, দেখে নিন বাফটায় কে কে জয় পেলেন

Published : Feb 19, 2024, 12:03 PM IST
bafta 2024 winner list

সংক্ষিপ্ত

সাতটি বিভাগের পুরস্কার জিতেছেন এই ছবিটি যেখানে আছে সেরা পরিচালক থেকে শুরু করে সেরা ছবি, সেরা অভিনেতা ইত্যাদি।

রবিবার অনুষ্ঠিত হল বাফটা পুরস্কার। লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হল। এবার সের পুরস্কারের খেতাব জয় করল ওপেনহাইমার। অন্যদিকে, সেরা অভিনেতার পুরস্কার জয় পেলেন সিলিয়ান মারফি। সাতটি বিভাগের পুরস্কার জিতেছেন এই ছবিটি যেখানে আছে সেরা পরিচালক থেকে শুরু করে সেরা ছবি, সেরা অভিনেতা ইত্যাদি।

বাফটায় জয় পেল ওপেনহাইমার। বাফটা অ্যাওয়ার্ড ২০২৪-র সাতটি পুরস্কার পেল ওপেনহাইমার ছবিটি। এছাড়াও পুওর থিংস ছবিটি পেল পাঁচটি পুরস্কার। সেরা অভিনেত্রী-সহ সেরা পোশাক, মেকআপ ও চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশ্যাল ভিজ্যুয়াল এফেক্টস ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে।

বাফটা অ্যাওয়ার্ড ২০২৪-এ বিজয়ীদের লিস্ট দেখে নিন এক ঝলকে-

সেরা ছবি-র পুরস্কার পেল ওপেনহাইমার

সেরা ব্রিটিশ ছবি- র পুরস্কার পেল দ্য জোন অব ইন্টারেস্ট

ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা ডেবিউ- র পুরস্কার পেলেন আর্থ মামা।

সাভানা লিফ সেরা পরিচালক এবং লেখকের পুরস্কার পেয়েছেন- শার্লি ও কনোর এবং মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার পেয়েছেন।

ইংরেজি ভাষা সেরা সিনেমা-র পুরস্কার পেল দ্য জোন অব ইন্টারেস্ট।

সেরা তথ্যচিত্র-র পুরস্কার পেল ২০ ডেজ ইন মারিপুল।

সেরা অ্যানিমেটেড ছবি-র পুরস্কার পেল দ্য বয় অ্যান্ড দ্য হেরন।

সেরা পরিচালকের পুরস্কার পেলেন ক্রিস্টোফার নোলান-ওপেনহাইমার।

সেরা স্ক্রিনপ্লে-র পুরস্কার পেলেন অ্যানাটমি অব এ ফল।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন এমা স্টোন- পুওর থিংস-র জন্য।

সেরা অভিনেতার পুরস্কার পেলেন সিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা সহঅভিনেত্রীর পুরস্কার পেলেন দাভাইন জয় রানডলফ।

সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন রবার্ট ডাউনি জুনিয়র।

সেরা কাস্টিং- দ্য হোল্ডওভার্স।

সেরা এডিটিং- ওপেনহাইমার।

সেরা সিনেম্যাটোগ্রাফি- ওপেনহাইমার।

সেরা গান- ওপেনহাইমার।

সেরা মেকআপ ও চুল- পুওর থিংস।

সেরা প্রোডাকশন ডিডাইন- পুওর থিংস।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত