বাবার বিয়েতে গান গাইলেন আরহান, নাচলেন সলমন, ভাইরাল আরবাজ-সুরার বিয়ের পর পার্টির ছবি

Published : Dec 25, 2023, 12:53 PM ISTUpdated : Dec 25, 2023, 12:54 PM IST
Arhaan Khan Dance At Papa Arbaaz Khan Wedding

সংক্ষিপ্ত

ভাইরাল হল আরবাজ-সুরার বিয়ের পর পার্টির ছবি। সেখানে ‘তেরে মস্ত মস্ত দো নয়ন’ গান গাইতে দেখা গেল আরবাজ খানকে। তার সঙ্গে গলা মেলালেন ছেলে আরহান।

গত রাত থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই আরবাজ খান ও সুরা খান। কদিন আগেই শোনা গিয়েছিল মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে সম্পর্কে আছেন আরবাজ খান। জানা গিয়েছিল, মালাইকা আরোরা সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সাত পাকে বাঁধা পড়তে পারেন আরবাজ। দ্বিতীয় বিয়ের খবর কানাঘুষো শোনা গিয়েছিল বলিউডে। আর গত রাতে প্রকাশ্যে এল সেই ছবি। ২৪ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন আরবাজ খান। পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন আরবাজ। বিয়েতে ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খন, হেলেন। বোন আলভির অগ্নিহোত্রী। এছাড়া ছিলেন, সলমন খান, আরবাজের ছেলে আরহান ও সোহেল খান-সহ আরও অনেকে।

 

 

বিয়ের পর সুরা খানের প্রতি ভালোবাসা উজার করে দিলেন অরবাজ খান। ভাইরাল হল আরবাজ-সুরার বিয়ের পর পার্টির ছবি। সেখানে ‘তেরে মস্ত মস্ত দো নয়ন’ গান গাইতে দেখা গেল আরবাজ খানকে। তার সঙ্গে গলা মেলালেন ছেলে আরহান। বাবার দ্বিতীয় বিয়েতে গান গাইলেন ছেলে। সঙ্গে দেখা গেল সলমন খানের নাচ। এদিন হালকা নীল রঙের পাঠান ড্রেসে হাজির হয়েছিলেন ভাইজান। আরবাজের বিয়েতে নতুন বউদির সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল তাঁকে। ভাইরাল হল কেক কাটার ছবি। তেমনই শ্যাম্পেনের বোতল খুলে পালন করলেন এই সুন্দর মুহূর্ত।

 

 

৫৬ বছরে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আরবাজ। ২০১৭ সালে বিচ্ছেদ হয়েছিল আরবাজের। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে নানান কারণে খবরে আসে আরবাজের ব্যক্তিগত জীবন। এবার দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ। মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। সদ্য ভাইরাল হল তাঁর বিয়ের নানান ভিডিও।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার