লুক নিয়ে তর্জা! মেট গালায় এবার শাহরুখ, কিন্তু চিনলেনই না অনেকে, কী হয়েছিল সেদিন?

Published : May 07, 2025, 10:17 PM IST
Shah Rukh Khan

সংক্ষিপ্ত

এই প্রথম মেট গালার রেড কার্পেটে হাঁটলেন বাদশা শাহরুখ খান। দেশে বিদেশে বহু পুরস্কারের অনুষ্ঠানে রেড কার্পেটে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়ে হাজির হয়েছেন বলিউডের বাদশা।

এই প্রথম মেট গালার রেড কার্পেটে হাঁটলেন বাদশা শাহরুখ খান। দেশে বিদেশে বহু পুরস্কারের অনুষ্ঠানে রেড কার্পেটে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়ে হাজির হয়েছেন বলিউডের বাদশা। কিন্তু বিদেশের মাটিতে মেট গালার মতো শীর্ষস্থানীয় ফ্যাশনের শো'র রেড কার্পেটের এই প্রথম। তাই তাঁর লুক প্রকাশ্যে আসার অপেক্ষায় চাতক পাখির মতো বসে মিডিয়া ও অনুগামীরা।

মঙ্গলবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ নিউ ইয়র্ক সিটির মেট গালা ২০২৫-এর লাল কার্পেটে পা রাখলেন বলিউড সুপারষ্টার শাহরুখ খান। পড়নে কালো রঙের গোড়ালি ছোঁয়া ওভারকোট। বুকের বোতাম খোলা কালো শার্ট, কালো ট্রাউজ়ার্স, সাথে গলাভর্তি গয়না, একটিতে তাঁরই "কিং খান" নামের অক্ষর K-ও রয়েছে। বাঁ হাতে রত্নখচিত ঘড়ি। আরেক হাতে ধরা হিরে-চুনি-পান্না বসানো বাঘ-মুখ আকৃতির ছড়ি।দুহাতে ভর্তি আটটি আংটি। চোখে কালো সরু সিলভার ফ্রেমের চশমা। বাঙালি পোশাকশিল্পী যার আন্তর্জাতিক খ্যাতি কম নয়, সেই সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি শাহরুখ খানের এই ‘মেট গালা লুক’।

ছড়ি, ওভারকোট, চোখে সানগ্লাস, ব্যাকব্রাশ করা চুল আর বোতামখোলা শার্টে একেবারে জাদুকর ম্যানড্রেকের সাথে তুলোনায় মুগ্ধ ভক্তরা। তাঁর গয়না নিয়ে আগেই চর্চা শুরু হয়েছিল, তবে বিশেষ আকর্ষণ কেড়েছে বাদশার হাতে ঘড়ি। সুইস কোম্পানির তৈরি দুর্মূল্য ঘড়িগুলির মধ্যে অন্যতম একটি সীমিত সংস্করণের ঘড়ি পড়েছেন তিনি। তাঁর ওপর আবার পোশাকে সব্যসাচির হাতের ছোঁয়া 'বাদশা'র মতোই চোখে লাগার মতো।

তবে মেট গালায় শাহরুখের লুক নিয়ে সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেক ভক্তরাই যেমন মুগ্ধ শাহরুখ খানের লুক নিয়ে, কারও মতে আবার শাহরুখের পরিচিতির কথা মাথায় রেখেই সব্যসাচী তাঁকে ছিমছাম লুকে সাজিয়েছিলেন, যেখানে তাঁর নামটাই একটা ব্র্যান্ড। আবার অনুরাগীদের একাংশের দাবি, শাহরুখের লুক আরও ভাল হতে পারত, কারণ মেট গালার আগে ‘কিং খান বেঙ্গল টাইগার’ লিখে ইনস্টাগ্রামে যে টিজ়ার দিয়েছিলেন সব্যসাচী, তা দেখে শাহরুখের সাজ নিয়ে উচ্চাশা তৈরি হয়েছিল।

মেট গালায় শাহরুখকে তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘আসলে এটা আমার প্রথম রেড কার্পেট। তবে আমি এখানে শিশুর মতোই নতুন। সব্যসাচী মনে করেছিল, আমার এখানে আসা উচিত। তাই আমি এসেছি।’’

আবার অন্যদিকে সব্যসাচী মুখোপাধ্যায়কে শাহরুখর পোশাক নিয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, ‘‘শাহরুখ হলেন বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টারদের এক জন। তাঁর ক্যারিশমাই আলাদা। আমি চেয়েছিলাম, মেট গালার যে মূল ভাবনা, সেই কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব বা ব্ল্যাক ড্যান্ডিকে শাহরুখের মতো সুপারস্টারের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে পেশ করতে। সেটাই করেছি। শাহরুখকে ধ্রুপদী এবং পুরুষদের ম্যাক্সিমালিস্ট ফ্যাশনে সাজিয়েছি মাত্র। তার কারণ শাহরুখের এর বেশি কিছু লাগে না। তিনি এক জন ম্যাজিশিয়ান। একজন বিগ্রহ। ব্যস, এর পরে আর কোনও কথা চলে না।’’

সারাংশ ২০২৫ -এর মেট গালায় অভিষেক কিং খানের। চিনতেই পারল না অনেক বিদেশি সংবাদমাধ্যম। আর যাঁরা চিনলেন অবাক হলেন তাঁরাও। বলিউডের ‘সুপারস্টার’ নিজেই এগিয়ে এসে নিজের পরিচয় দিলেন।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Akshay Kumar son Aarav: বলিউড না বেছে, মাত্র ৪৫০০ টাকার বেতনে কাজ করছে অক্ষয় পুত্র আরভ?
Box Office: ৩০ দিনে দম হারাল 'ধুরন্ধর ২'! রণবীরের ছবির ব্যবসায় থাবা বসাল 'ভূত বাংলা'