‘ছবি না করলে প্রাণ যাবে’- প্রায়শই ফোনে আসত হুমকি, কঠিন সময়ের কথা জানালেন শাহরুখ

Published : Oct 19, 2023, 10:11 AM ISTUpdated : Oct 19, 2023, 10:13 AM IST
shahrukh khan y plus security

সংক্ষিপ্ত

জানা গিয়েছে, জওয়ান ও পাঠান ছবির কারণে বিপাকে পড়েছেন বাদশা। তাঁকে ফোনে দেওয়া হচ্ছে মৃত্যুর হুমকি।

শাহরুখ খানের যে নিরাপত্তা বেড়েছে সে কথা সকলেরই জানা। ওয়াই প্লাস সিকিউরিটি পাচ্ছেন বাদশা। জানা গিয়েছে, জওয়ান ও পাঠান ছবির কারণে বিপাকে পড়েছেন বাদশা। তাঁকে ফোনে দেওয়া হচ্ছে মৃত্যুর হুমকি।

তবে, এই প্রথম নয়। এর আগেও এমন হুমকি পেয়েছিলেন বাদশা। প্রখ্যাত গ্যাংস্টার আবু সালেমনও নাকি তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। এই বিষয় এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, তাঁকে প্রায়শই মৃত্যুর হুমকি শুনতে হত। ফোনের ওপার থেকে কর্কশ কন্ঠে ফোন করা হত তাঁকে। বলা হত, যদি তাঁদের ছবিতে অভিনয় না করেন, তবে মাথায় গুলি করে মারা হত। শাহরুখ বরাবই ভয় পেতেন এই ধরনের হুমকিকে।

এদিকে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। জমিয়ে অ্যাকশন করেছেন নায়িকা। ছবিতে শাহরুখ ছাড়াও আছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন। ছবিতে দেখা মিলেছে বিজয় সেতুপতির। আছেন প্রিয়ামণি ও সানা মালহোত্রার। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে।

এক মাস পরেও ছবির আয় গড়ে চলেছে রেকর্ড। ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই গড়েছে রেকর্ড। শুধু ভারত নয়। বিশ্ব বাজারে রেকর্ড গড়েছে ছবিটি। এবার ফের ডানকি। রাজকুমার ইরানির এই ছবিতে দেখা দেবেন বাদশা। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু, এবার শোনা যাচ্ছে আগামী বছরে মুক্তি পাবে ছবিটি। সালার ছবির সঙ্গে মুক্তির কথা ছিল ডানকি-র। কিন্তু, বর্তমানে পরিবর্তন হয়েছে সেই দিন।

 

আরও পড়ুন

প্রকাশ্যে স্ক্যাম ২০২৩: দ্য তেলগি স্টোরি ২-র ট্রেলার, জেনে নিন কবে থেকে শুরু হবে স্ট্রিমিং

Kiara Advani: কিয়ারার শরীরী উষ্ণতা ঘুম কাড়ল ভক্তদের, মুহূর্তে ভাইরাল ভিডিও

জীবনে বিপদ আসুক... সোশ্যাল মিডিয়ায় লিখলেন পরীমনি, জীবনের উপলব্ধির কথা জানালেন সুন্দরী

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Hanuman Ansh: ২ কোটির ছবিকে ১০০ কোটির অফার? কবে OTT-তে আসছে ছবিটি
Aishwarya Rai: ২৪ বছর পর ভাইরাল হল পুরনো ভিডিও, ফিরল সলমন খানের মারধরের বিতর্ক