৯০০ কোটির গন্ডি ছুঁল 'পাঠান', বক্স অফিসে ধামাকাদার ব্যবসা করে শিরোনামে শাহরুখের ছবি

Published : Feb 12, 2023, 02:33 PM IST
shahrukh khan blockbuster pathaan will 1000 crore

সংক্ষিপ্ত

ছবি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের 'পাঠান'। ছবি মুক্তির ১৭ তম দিনে বিশ্বব্যাপী ছবির আয় প্রায় ৯০০ কোটি টাকা।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। ২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। পাঠান ঝড় যেন কোনও কিছুতেই থামতে চাইছে না। মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিস জুড়ে চলছে পাঠান রাজ। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের 'পাঠান'।

শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। অতীতের একাধিক নজির ভেঙে দিয়েছে শাহরুখের ছবি। ছবি মুক্তির ১৭ তম দিনে বিশ্বব্যাপী ছবির আয় প্রায় ৯০০ কোটি টাকা। অনেকেই অনুমান করছেন, শীঘ্রই ১০০০ কোটির ক্লাবে পা রাখতে চলেছে পাঠান। হিন্দি চলচ্চিত্রে এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িকভাবে সফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে পাঠান। আর কয়েকদিনের মধ্যেই বাহুবলী ২-এর সাফল্যকে ছাপিয়ে যাবে তা নিঃসন্দেহে ধরেই নেওয়া যায়।

 

 

'বাদশা ইজ ব্যাক', এটাই এখন সকলের মুখে মুখে। শাহরুখ মানেই টানটান উত্তেজনা। যা হাতে-কলমে প্রমাণ করে দিলেন বলিউডের কিং খান। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে আমির-সলমন-হৃত্বিককেও বড়সড় টেক্কা দিলেন শাহরুখ,পাশাপাশি নিজের ছবি হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-কেও বলে বলে গোল দিয়েছেন বলিউডের বাদশা। মুক্তির তৃতীয় সপ্তাহেও চুটিয়ে ব্যবসা করছে শাহরুখের ছবি। মাত্র ১৭ দিনেই বিশ্ব জুড়ে শাহরুখের ছবি ব্যবসা করেছে ৯০১ কোটি টাকার। আর কয়েকদিনের মধ্যে এই ছবি ১০০০ হাজার গন্ডি পেরোবে বলে আশা করা হচ্ছে। গত বৃহস্পতিবার এই ছবি দেশেই ব্যবসা করেছে ৪৫২.৯৫ কোটি টাকা। বিদেশে এখনও পর্যন্ত শাহরুখের ছবি ৩৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। তবে আগামী দিনে এই অঙ্কটা বাড়বে বলে আশা করা হচ্ছে। বলিউডের একচেটিয়া ছবির ব্যবসায়িক সাফল্যের নজির পার করেছে পাঠান। এমনকী কেজিএফ ছবির সাফল্যকেও পিছনে ফেলে দিয়েছে পাঠান। ২০২৩ সালে 'পাঠান' দিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। বিতর্ক-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বক্সঅফিসে বাজিমাত করছে শাহরুখ খানের ছবি পাঠান। রবিবার হোক কিংবা সোমবার পাঠান ছবির বক্স অফিস কালেকশন ছাপিয়ে গেছে হিন্দি ছবির রেকর্ড। মুক্তির দিন থেকে'পাঠান'নিয়ে যা উত্তেজনা দেখা গেছে তাতে একপ্রকার সকলেই নিশ্চিত ছিল ছবি ব্লকব্লাস্টার হিট হতে চলেছে। সেই প্রথম দিন থেকেই একটার পর একটা রেকর্ড গড়ে চলেছে শাহরুখের পাঠান।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৪র্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি