'প্রেম ছাড়া যৌনতার কোনও মানে হয় না', গোপন সেক্সের সিক্রেট ফাঁস সিদ্ধার্থর

Published : Jan 16, 2023, 06:12 PM IST
Sidharth Malhotra and Parineeti Chopra

সংক্ষিপ্ত

নিজের যৌনতা নিয়েও বোমা ফাটিয়েছেন সিদ্ধার্থ। অভিনেতার মতে, প্রেম ছাড়া যৌনতার কোনও মানে হয় না। ড্রেসিং রুমেও সেক্স করেছেন সিদ্ধার্থ, নিজের যৌনতার কাহিনি প্রকাশ্য়েই শেয়ার করেছেন সিদ্ধার্থ।

৪৮-শে পা দিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বলিউডের চকোলেট বয় সিদ্ধার্থ মলহোত্রা যেন সকলের নয়নের মণি। অভিনেতার ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ নিয়ে কেচ্ছা চলেই আসছে। বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। কিছুদিন আগেই শোনা গেছিল, সিদ্ধার্থ ও কিয়ারা আদবানিও নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এসব এখন অতীত। সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন শেরশাহ জুটি। কিয়ারার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সিদ্ধার্থ। খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

করণ জোহরের শো কফি উইথ করণ-এ প্রথমবার নিজের প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ। এমনকী নিজের যৌনতা নিয়েও বোমা ফাটিয়েছেন অভিনেতা । অভিনেতার মতে, প্রেম ছাড়া যৌনতার কোনও মানে হয় না। ড্রেসিং রুমেও সেক্স করেছেন সিদ্ধার্থ, নিজের যৌনতার কাহিনি প্রকাশ্য়েই শেয়ার করেছেন সিদ্ধার্থ। অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা। অভিনেতার ব্যক্তিগত জীবন থেকে লাভ লাইফ নিয়ে কেচ্ছা চলেই আসছে।

 

 

'কফি উইফ করণ'-এর শো মানেই সেলেবদের সেক্স লাইফ নিয়ে চর্চা। আর সেটা সকলেই এতদিনে জেনে গেছেন। করণ-এর শো-তে ইতিমধ্যেই একাধিক তারকার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এবং করণ জোহরও সবসময়েই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। তার মধ্যে যৌনজীবন ও সম্পর্কই বেশি প্রাধান্য পায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থর সেক্স লাইভ নিয়ে খোঁচা মারতে একটুও ভুললেন না করণ জোহর। প্রেম থেকে সেক্স সবেতেই যেন করণ খোঁচা মারলেন সিদ্ধার্থকে। নায়ক-নায়িকা পেটের খবর বার করতে ওস্তাদ করণ, এর জন্য যথেষ্ঠ বদনামও রয়েছে। এবার সিদ্ধার্থর যৌনতার হাঁড়িও ভাঙলেন করণ জোহর। ব়্যাপিড ফায়ার রাউন্ডে করণ সিদ্ধার্থকে প্রশ্ন করেন, এতদিনের মধ্যে সবচেয়ে কোন এমন অদ্ভুত জায়গায় সেক্স করেছো। সিদ্ধার্থও চুপ থাকার পাত্র নন, সটান জবাবে করণকে বলেন চেঞ্জিং রুমে সেক্স করেছি। সিদ্ধার্থর উত্তরে সকলে হতবাক হলেও করণ এর আরও গভীরে গিয়ে বলেন, সেক্স করার সময়ে চেঞ্জিং রুমের বাইরে কি কেউ ছিল? তবে এই নিয়ে বিস্তারিত কিছু বলেননি সিদ্ধার্থ, শুধু এটা বলেন যে তুমি তো আগে বলোনি পুরো বিষয়টা খুলে বলতে হবে। যদিও এসব এখন অতীত। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই চারহাত এক হওয়ার পালা। সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই গাটছড়া বাঁধবেন সিদ্ধার্থ ও কিয়ারা আদবানি।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার