হলদি থেকে শুরু করে মেহেন্দির এবার সঙ্গীত অনুষ্ঠানে হবুর সঙ্গে দেদার নাচ হংসিকার, রোমান্টিক গানে কোমর দুলিয়ে ভাইরাল দক্ষিণী সুন্দরী

Published : Dec 04, 2022, 03:51 PM IST
হংসিকা মোতত্তয়ানি

সংক্ষিপ্ত

প্রাক বিবাহ অনুষ্ঠানে মেতে উঠেছেন দক্ষিণী সুন্দরী হংসিকা মোতত্তয়ানি। হলদি থেকে শুরু করে মেহেন্দি অনুষ্ঠানের পর সঙ্গীত অনুষ্ঠানে হবুর সঙ্গে চুটিয়ে নাচ করলেন অভিনেত্রী।

দিন কয়েক আগে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বাগদান সেরেছেন দক্ষিণী অভিনেত্রী হংসিকা এবং সোহেল কাঠুরিয়া। হাঁটু গেড়ে বসে প্রেমিকা আংটি পড়াতেই শোরগোল পড়ে নেটদুনিয়ায়। বর্তমানে অভিনেত্রী বিয়ের আগের অনুষ্ঠানগুলিতে মেতে রয়েছেন। ব্যাচেলর পার্টি থেকে শুরু করে হলদি-মেহেন্দি আর এবারে সঙ্গীত অনুষ্ঠানে রোমান্টিক গানে নেচে আবারও লাইমলাইটে নব দম্পতি। ব্লুশ পিঙ্ক লেহেঙ্গায় এবং কালো কুর্তা পাজামায় দুজনের এন্ট্রি দেখার মতো ছিল।

 

 

নবদম্পতি সঙ্গীত অনুষ্ঠানে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছেন এ ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এছাড়াও সুফি নাইটের ছবি ও ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কসে।সুফি অনুষ্ঠানে হংসিকা সাদা পোশাক বেছে নিয়েছেন যেখানে অভিনেত্রীকে দেখা যায় হালকা মেকআপ সহ গোল্ডেন ঝুমকায়। অনুষ্ঠানে অভিনেত্রীকে হাতে মেহেন্দি লাগাতে দেখা যায়। জানা গিয়েছে, রাজস্থানের মুন্ডোত্তা ফোর্ট অ্যান্ড প্যালেসে বিয়ে করবেন হানসিকা।

 

 

গত মাসে সোহেলের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করে হংসিকা তার বাগদানের ঘোষণা করেছিলেন। প্যারিসের আইফেল টাওয়ারে বিয়ের প্রস্তাব দেওয়া হয় অভিনেত্রীকে, এমনকি হংসিকাকে বিয়ের প্রস্তাব দিতে সোহেল এক হাঁটুতে নেমে পড়েন। সোহেল একটি কালো স্যুট পরেছিলেন, আর হংসিকাকে দেখা যায় স্ট্র্যাপলেস সাদা পোশাকে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন "এখন এবং চিরকাল,"

 

 

শাকা লাকা বুম বুম, সন পরী, এবং কিউকি সাস ভি কাভি বহু থি-র মতো টেলিভিশন অনুষ্ঠানগুলিতে, হংসিকা শিশু হিসাবে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর হৃত্বিক রোশন অভিনীত কোই মিল গায়া মুভিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপরন্তু, তিনি সিংগাম ২, ভেলায়ুধাম, ওরু কাল ওরু কান্নাডি, এনজিয়ুম কাধল এবং ভেলাউধামের মতো বেশ কয়েকটি তেলেগু সিনেমায় অভিনয় করেছেন।

আরও পড়ুন

আমেরিকার কনসার্টে ছেলেকে কোলে নিয়ে দেদার রিহার্সাল শ্রেয়া ঘোষালের,পেলেন 'আদর্শ মা'র তকমাও

স্টিভেন স্পিলবার্গকে পিছে ফেলে নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেলে সেরা পরিচালকের খেতাব জয় করলেন এস এস রাজামৌলি, খুশির বন্যায়

৪৬-এও সুপারহট আমিশা,নীল বিকিনিতে সেক্সি টোনড ফিগারে ধুকপুকানি বাড়ালেন বলি নায়িকা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন
Dhurandhar 2 Teaser: প্রতিশোধের গল্প নিয়ে আসছে 'ধুরন্ধর ২' হল টিজার লঞ্চ, কবে রিলিজ করবে ছবি?