মরক্কোতে বাড়ি বানাতে প্রচুর টাকা নিয়েছে নোরা, আইনের হাত থেকে বাঁচতে মিথ্যে বলছে, দাবি সুকেশের

Published : Jan 24, 2023, 11:14 AM IST
Sukesh Chandhrashekar Case

সংক্ষিপ্ত

দিনকয়েক আগেই নোরা ফতেহি দাবিতে জানিয়েছিলেন, সুকেশ তাকে বড় বাড়ি ও বিলাসবহুল জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তিনি সুকেশের প্রেমিকা হন। এবার সুকেশ চন্দ্রশেখরের পক্ষ থেকে এল বিস্ফোরক বয়ান, যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির। ইতিমধ্যেই ইডি-র জেরায় সমস্ত কথা স্বীকারও করেছেন প্রতারক সুকেশ। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। জ্যাকলিনের এবং নোরার সঙ্গে সুকেশের সম্পর্ক নিয়ে এখনও জলঘোলা চলছে বলিউডে। দিনকয়েক আগেই নোরা ফতেহি দাবিতে জানিয়েছিলেন, সুকেশ তাকে বড় বাড়ি ও বিলাসবহুল জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তিনি সুকেশের প্রেমিকা হন। এবার সুকেশ চন্দ্রশেখরের পক্ষ থেকে এল বিস্ফোরক বয়ান, যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে সুকেশ জানিয়েছেন, আজ যে নোরা বলছে আমি তাকে একটি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু ইতিমধ্যেই মরক্কোর কাসাব্লাঙ্কায় পরিবারের জন্য একটি বাড়ি কিনেছে, এবং এই বাড়ি কেনার জন্য আমার থেকে বিপুল পরিমাণ টাকাও নিয়েছে, এখন আইনের হাত থেকে বাঁচতে মিথ্যা কথা বলছে। নোরা বলেছেন যে তিনি আমার কাছে কোনও গাড়ি চাননি, এটা অনেক বড় মিথ্যা কথা। কারণ ও আমার থেকে গাড়ি নেওয়ার জন্য আমার পিছনে পরে ছিল। নোরার সিএলএ গাড়িটা পুরোনো হয়ে যাওয়ার জন্যই নতুন গাড়ি কিনে দিতে বাধ্য হয়েছিলাম। এর প্রত্যেকটা স্ক্রিনশট ইডি-র কাছে রয়েছে। আর এতে কোনও মিথ্যা নেই। এবং আমি নোরাকে রেঞ্জ রোভার দিতে চেয়েছিলাম কিন্তু সেটা সেসময় ছিল না তাই বিএমডব্লিউ এস সিরিজের গাড়ি উপহার দিয়েছিলাম। এই গাড়িটি নোরা দীর্ঘদিন ব্যবহার করেছিলেন। নোরা আমার ফাউন্ডেশনের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন সেই টাকাও ওর কোম্পানির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

নোরাকে নিয়ে বলেই তিনি চুপ থাকেনি। সুকেশ দাবিতে জানান, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে তিনি সত্যিকারের সম্পর্কে ছিলেন । নোরা ফতেহি জ্যাকলিনকে হিংসে করেন। জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন নোরা ফতেহি। তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়েই জল্পনা তুঙ্গে। নোরা অভিযোগ জানিয়েছেন, জ্যাকলিন তার নামে মানহানিকর অভিযোগ এনেছেন। তবে জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও বেশ কিছু মিডিয়ার নামেও দিল্লি কোর্টে মানহানির মামলা দায়ের করেছেন নোরা। সুকেশের মামলার সূত্র ধরেই দিল্লি কোর্টে এই মামলা দায়ের করেছেন নোরা। এই মানহানি মামলায় নোরা জ্যাকলিনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। তবে জানা যাচ্ছে, জ্যাকলিনের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি পিছিয়ে গেছে। শোনা যাচ্ছে আগামী ২৫ শে মার্চ মামলার শুনানি হবে। শুধু জ্যাকলিন নয়, একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও মানহানির মামলা দায়ের করেছে। তবে সূত্রের খবর, এই মামলার শুনানি পিছিয়ে ২৫ মার্চ করা হয়েছে।

 

 

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক