সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। যেখানে শুরুতেই শর্টস এবং টপ পরে সাইকেল চালাতে দেখা গেছে। তারপরই নতুন প্ল্যান মাথায় আসতেই সাইকেলের চেন দিয়েই পোশাক বানিয়ে ফেললেন উরফি।
510
স্কার্ট আর টপ ঢেকে ফেললেন সাইকেলের চেন দিয়ে। যা দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে। ভিডিও পোস্ট করে উরফি লেখেন, সাইকেলের চেন। আমিও ভাবিনি এ দিয়ে পোশাক বানাবো। এটা আমার মাথা থেকে বেরোয়নি।
610
উরফি বলেন, একজন বন্ধু মজা করে বলেছিল, এ তো সাইকেলের চেন দিয়েও জামা বানিয়ে দেয়। তারপরই ভাবলাম এমনটা তো বানায়নি, তবে বানানো তো যেতেই পারে। যেমন ভাবনা তেমনই কাজ। ব্যস মুহূর্তের মধ্যে সাইকেলের চেন দিয়ে জামা বানিয়ে চমক দিলেন উরফি।
710
প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। তিনি যেন কোনওমতেই নিজেকে শান্ত রাখতে পারছেন না।খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে।
810
বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ।
910
ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ। কর্মজীবন নিয়ে নয় বরং ব্যক্তিগত জীবনের জন্যই শিরোনামে থাকেন উরফি জাভেদ। প্রতিনিয়তই হালফ্যাশনে নিত্যনতুন ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। এবারও তার অন্যথা হল না।
1010
বিভিন্ন উদ্ভট জিনিস দিয়ে নিজের মনের মতো জামা পরে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ।বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। হামেশাই জামা-কাপড় ছুরি-কাঁচি চালিয়ে শিরোনামে থাকেন উরফি।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.