যৌন নিপীড়নের অভিযোগ উঠল ভিন ডিজেলের বিরুদ্ধে, মামলা দায়ের করলেন তাঁরই প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট

Published : Dec 22, 2023, 11:19 AM IST
Vin Diesel

সংক্ষিপ্ত

তিনি অভিযোগ করেছেন ২০১০ সালে ফাস্ট ফাইভ সিনেমার শ্যুটিং চলাকালীন যৌন নির্যাতনের শিকার হতে হয় তাঁকে। অভিযোগ করেছেন অ্যাস্টা জোনাসন (Asta Jonasson)।

ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনলেন তাঁর প্রাক্তন এক অ্যাসিস্ট্যান্ট। তিনি অভিযোগ করেছেন ২০১০ সালে ফাস্ট ফাইভ সিনেমার শ্যুটিং চলাকালীন যৌন নির্যাতনের শিকার হতে হয় তাঁকে। অভিযোগ করেছেন অ্যাস্টা জোনাসন (Asta Jonasson)। তিনি একটি মামলা দায়ের করেছেন। লস অ্যাঞ্জেলেস আদালতে মামলা দায়ের করা হয়।

অভিনেত্রীর আইনজীবী বলেন, কর্মক্ষেত্রে শক্তিশালী পুরুষদের অন্য অভিনেত্রীদের সঙ্গে যৌন হয়রানি কখনই বন্ধ হবে না। আমরা আশা করি তার এগিয়ে আসার সাহসী সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটাকে সাহায্য করবে এবং অন্যদের ক্ষমতায়ন করবে।

অ্যাস্টা জোনাসন (Asta Jonasson) অভিযোগ করেন যে ২০১০ সালে ফাস্ট ফাইভ সিনেমার শ্যুটিং চলাকালীন একটি হোটেলে ছিলেন তাঁরা। সেখানে ভিন ডিজেল জোর করে তাঁর স্তন চেপে ধরেন এবং তাঁকে চুম্বন করেছিলেন। এমনকী, এই সময় তিনি বাথরুমে পালিয়ে যান। তখন ডিজেল তাঁকে অনুসরণ করে বাথরুমে যায়। সে সময় ডিজেলের যৌনাঙ্গ ধরতে বাধ্য করেন অ্যাস্টাকে। ভিন ডিজেল তিনি হস্তমৈথুন করেছিলেন। এই সব করার পর রুম থেকে বেরিয়ে যান বলে অভিযোগ।

এরপর চাকরি চলে যায় অ্যাস্টা জোনাসন। ওয়ান রেস এন্টারটেইনমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট হল ভিন ডিজেলের বোন। এই ঘটনার পর সে ও ভিন ডিজেল মিলে অ্যাস্টা জোনাসনকে চাকরি থেকে বরখাস্ত করে। অ্যাস্টা জোনাসন (Asta Jonasson)-র এই যৌন নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে ভিন ডিজেল কোনও মন্তব্য করেননি। তিনি উপেক্ষা করেছেন বিষয়টি। জানা গিয়েছে আটলান্টার হোটেল রুমে ঘটেছিল এই সকল ঘটনা। এখন দেখার এই অভিযোগ সত্য প্রমাণিত হয় কি না।

এদিকে কদিন আগে ভাইরাল হয়েছিল অভিনেতার ছবির একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যায় অভিনেতা ভগবদ গীতার পাঠ পড়াচ্ছে তাঁর এক সহকর্মীকে। 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Dunki: খবরে বাদশা অভিনীত ছবি, মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল ‘ডানকি’

আরবাজ খান থেকে মৌনি রায়, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার