বাবার কাছে খবর নেই, এদিকে বিয়ের শপিং করছেন ফারহান

Published : Jan 14, 2020, 03:54 PM IST
বাবার কাছে খবর নেই, এদিকে বিয়ের শপিং করছেন ফারহান

সংক্ষিপ্ত

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারহান বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে কিছুই জানেন না বাবা চলতি বছরই বিয়ে করতে পারেন অভিনেতা

বেশ কয়েকবছর ধরেই শিবানীর সঙ্গে একপ্রকার চুটিয়ে প্রেম করছেন ফারহান আখতার। কবে তাঁর বসবেন বিয়ের পিঁড়িতে, সেই প্রশ্ন ২০১৯ সাল থেকেই ঘুরে ফিরছে সকলের মন। নেট দুনিয়ায় তোলপাড় করা একাধিক ছবি দেখে অনেকেই অনুমান করেছিলেন ২০১৯-এর শেষেই তাঁরা বিয়ে করবেন। কিন্তু তেমনটা ঘটেনি। 

আরও পড়ুনঃ বলিউডে দু-দশকের সফরনামা, হৃত্বিকের জাদুতে আজও কাবু আট থেকে আশি

আরও পড়ুনঃ ভাঙা হাঁটু নিয়ে ফ্রন্ট ফ্লিপ, ব্যালান্স হারিয়ে পড়ে গিয়েছিলেন দিশা

নতুন বছর পড়তে না পড়তেই এবার ফারহানের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে যে চলতি বছরই বিয়ে করতে চলেছেন ফারহান আখতার। সম্প্রতি ছেলের জন্মদিনে ফ্রেমবন্দি হয়েছিলেন তাঁর বাবা ও মা। সেখানেই ফারহানের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে প্রশ্ন করলে, জাভেদ আখতার জানান, যে তিনি কিছুই জানেন না ফারহার বিয়ে সম্পর্কে। সঙ্গে তিনি আরও বলেন বড় হচ্ছে, ব্যক্তিগত কিছু থাকতেই পারে। 

 

 

অন্যদিকে বিয়ের শপিং নাকি শুরু করে দিয়েছেন এই জুটি। প্রকাশ্যেই এবার এমনটা শোনা যাচ্ছে বলি-পাড়া থেকে। কিন্তু শিবানীকে কেমন লাগে তাঁর, মুহূর্তে উত্তর দিলেন, শিবানী ভালো মেয়ে। অন্যদিকে বিয়ের প্রস্তুতি নাকি এক প্রকার শুরু করে দিয়েছেন ফারহান। চলতি বছরই অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে তুফান ছবি। তারপরই সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে পারেন ফারহান। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা