ধারাবাহিকে ধর্ষণের দৃশ্য, মোটা টাকা জরিমানা বেসরকারি চ্যানেলের

Published : Sep 18, 2019, 01:07 PM ISTUpdated : Sep 18, 2019, 01:19 PM IST
ধারাবাহিকে ধর্ষণের দৃশ্য, মোটা টাকা জরিমানা বেসরকারি চ্যানেলের

সংক্ষিপ্ত

অশ্লীল দৃশ্য দেখানোতে বিপাকে চ্যানেল দিতে হবে মোটা অঙ্কের জরিমানা প্রকাশ্যে চাইতে হবে ক্ষমা নইলে বন্ধ রাখা হবে সম্প্রচার  

ধারাবাহিক সম্প্রচারের ওপর বেশ কিছু বছর ধরেই জারি করা হয়েছে বেশ কিছু শর্তাবলী। ধারাবাহিকের চিত্রনাট্য তৈরির সময় সেগুলো মেনে চলা একান্ত প্রয়োজনীয়। কিন্তু বেশ কিছু চ্যানেল কর্তৃপক্ষ সেই দিকে উদাসীনতা দেখানোর ফলে সমস্যার সন্মুখীন হতে হয় পরবর্তীতে। এবার এমনই এক পরিস্থিতিতে পড়তে হল এক তামিল টেলিভিশন চ্যানেলকে। 

বিস্তারিতঃ উরি রেকর্ড ভাঙল ড্রিম গার্ল, সাহো নয় বক্স অফিসে ছক্কা হাঁকাতে হাজির আয়ুষ্মান

সম্প্রতি সম্প্রচার করা একটি ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছিল ধর্ষণের দৃশ্য। এখানেই শেষ নয়, বেশ কিছু অশ্লীল দৃশ্যও স্থান পায় সেই ধারাবাহিকের চিত্রনাট্যে। যার জেরেই এবার মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হল চ্যানেল কর্তৃপক্ষকে। 

ধারাবাহিক মূলত পরিবার কেন্দ্রিক হওয়াটাই বাঞ্ছনীয়। যাতে ড্রইং রুমে একই সঙ্গে বসে পরিবারের সকলেই সেই ধারাবাহিক দেখতে পারে। কিন্তু বেশ কিছু চ্যানেল কর্তৃপক্ষ সেই দিকে কড়া নজর না দেওয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ততপর হল বিসিসিসি। কোনও প্রকার প্রতিহিংসা, অশ্লীল দৃশ্য প্রভৃতি দেখানো যাবে না। তাই ২.৫ লক্ষ টাকা জরিমানা দিতে হতে এই চ্যানেল কর্তৃপক্ষকে। 

বিস্তারিতঃ মলদ্বীপে লাস্যময়ী সুস্মিতা, হট লুকে সমুদ্র সৈকতে অভিনেত্রী, মুহুর্তে ভাইরাল ভিডিও

এখানেই শেষ নয়, প্রকাশ্যে চাইতে হবে ক্ষমা। পরবর্তীতে ধারাবাহিক শুরু হওয়ার পূর্বে থাকবে সেই ক্ষমা প্রার্থণার বিবৃতি। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই নড়েচড়ে বসেন সকলেই। নিজের চ্যানেল অন্তর্ভুক্ত চলা ধারাবাহিকের কন্টেন্টের দিকেও নজরদারি শুরু করেছেন অনেকেই। এই ধরনের পদক্ষেপ নেওয়ার ফলে ভবিষ্যতে চ্যানেল কর্তৃপক্ষরা বেশকিছুটা সচেতন হয়ে উঠবেন বলেও অনুমান করছেন নেটিজেনরা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা