Katrina Love Story: সলমনের কাছে হাউহাউ করে কেঁদেছিলেন ক্যাট, ফাঁস বিয়ের আগের ঘটনা

Published : Dec 16, 2021, 06:56 AM IST
Katrina Love Story: সলমনের কাছে হাউহাউ করে কেঁদেছিলেন ক্যাট, ফাঁস বিয়ের আগের ঘটনা

সংক্ষিপ্ত

সলমন ক্যাটরিনা সম্পর্কের কথা লোকমুখে শোনা গেলেও দুজনের মধ্যে কেউই একথা স্বীকার করেননি। তবে শুরু থেকেই বলিউডে এসে যখনই বিপদে পড়েছেন তখনই মনের দুঃখ নিয়ে ছুটে গিয়েছেন সলমন খানের কাছে। 

সলমন (Salman Khan) ও ক্যাটরিনার (Katrina Kaif) প্রেম কাহিনির (Love Story) কথা কম বেশি সকলেরই জানা। তাঁদের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ (Relation) যে খুব একটা সকলের নজর এড়িয়ে ছিল এমনটা নয়। তাঁরা একে অন্যের সঙ্গে যতটা স্বাভাবিক ছিলেন, ঠিক ততটাই বিচ্ছেদের পর একজন অন্যের পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। 

একদিকে সলমনের সঙ্গে ক্যাটের ঘনিষ্ঠতা, অন্যদিকে রণবীরের সঙ্গে ক্যাটরিনার গুজবে তোলপাড় হয়েছিল গোটা বি-টাউন। কেরিয়ারের শুরুতে দীর্ঘদিন বলিউডের ভাইজানের প্রেমে হাবুডুবু খেলেও টেকেনি সেই সম্পর্ক। তারপরই বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে প্রেমে মজেছিলেন ক্যাট। যদিও এসব এখন অতীত। একাধিক সম্পর্ক থেকে বেরিয়ে টল-ডার্ক হ্যান্ডসাম হিরো ভিকি কৌশলকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলিউডের ক্যাট। 

বলিউডের প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ক্যাটরিনা কাইফ। দিন কয়েক আগেই রাজস্থানে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সাথে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। আর বিয়ের আগে বারবার ঘুরে ফিরে আসে ক্যাটরিনার প্রাক্তন সম্পর্কের নানা অজানা দিক।

তবে সলমন ক্যাটরিনা সম্পর্কের কথা লোকমুখে শোনা গেলেও দুজনের মধ্যে কেউই একথা স্বীকার করেননি। তবে শুরু থেকেই বলিউডে এসে যখনই বিপদে পড়েছেন তখনই মনের দুঃখ নিয়ে ছুটে গিয়েছেন সলমন খানের কাছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই একটি পুরনো ঘটনা। যখন অভিনেতা জন আব্রাহামের কারণে চোখের জল ফেলেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

আর সেই কারণেই আজ পর্যন্ত সলমন খানের বন্ধু তালিকার বাইরেই থেকে গিয়েছেন জন আব্রাহাম। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে সলমন বলেছিলেন, অনেক আগেই ক্যাটরিনাকে সায়া নামের একটি ছবি থেকে সরিয়ে দিয়েছিলেন জন। তিনি বলেছিলেন যে ক্যাটরিনাও নাকি অন্য একটি সিনেমা থেকে জনকে সরিয়ে দেন। তাই প্রতিশোধ নিতেই এই কাজ করেছিলেন তিনি। 

এ প্রসঙ্গে সলমন জানান ‘আমার মনে আছে ক্যাটরিনার সেই দৃশ্যের কথা। সেসময় একটা সিনেমায় কাজ করার কথা ছিল ক্যাটরিনার। কিন্তু পরে তার বদলে তারা শর্মাকে সেই সুযোগ দেওয়া হয়। এর পিছনে ছিলেন জন আব্রাহাম। সেসময় সলমনের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে ক্যাটরিনা বলেছিলেন ‘আমার পুরো কেরিয়ার ধ্বংস হয়ে গেছে’।

সলমন জানান ক্যাটরিনা তিন দিন ধরে কেঁদেছিলেন। অসম্ভব কষ্ট পেয়েছিলেন তিনি। সেসময় সলমন ক্যাটরিনাকে বুঝিয়েছিলেন তিনি অকারণে কাঁদছেন, কারণ আগামী দিনে তিনি বড় তারকা হতে চলেছিলেন। সলমন তাকে বলেছিলেন ‘কয়েক বছর পর তুমি এটা দেখে হাসবে’। সলমনের আরও সংযোজন ক্যাটরিনা কয়েক বছর পরে জনকে আরেকটি সিনেমা থেকে সরিয়ে দেওয়ার সুযোগ পেলে সলমন তাকে বুঝিয়েছিলেন এইভাবে কাউকে সরানো ঠিক নয়।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা