আবারও হাতে মেহেন্দি, একবছর পর বিয়ের মেজাজে মাতলেন দীপিকা-রণবীর

Published : Nov 09, 2019, 12:42 PM IST
আবারও হাতে মেহেন্দি, একবছর পর বিয়ের মেজাজে মাতলেন দীপিকা-রণবীর

সংক্ষিপ্ত

বিয়ের মেজাজে দীপিকা-রণবীর দেশে ফিরলেন বলিউড জুটি কাজের ফাঁকে খানিক ছুটি নিয়ে বিয়েতে সামিল রণবীর-দীপিকা হাতে মেহেন্দি পরে সেলিব্রেশন শুরু

কাজের ব্যস্ততার মধ্যেই দেশে ফেরার পথে পা বাড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বিমানবন্দর থেকে সোজা হাজির হয়েছিলেন ব্যাঙ্গালোরে। হাতে পড়লেন মেহেন্দি, পরনে ল্যাহেঙ্গা হাতে বটুয়া। আবার বিয়ের সানাই বেজে উঠল, মেতে উঠলেন বলিউডের এই জুটি। তবে নিজেদের বিবাহ বার্ষিকী নয়, বরং বন্ধুর বিয়েতে এবার সামিল হলেন দুই তারকা। 

 

 

বৃহস্পতিবারই শ্যুটিং সেরে বেড়িয়ে পড়েছিলেন দীপিকা। পরে এসে যোগ দেন রণবীর কাপুর। ইয়ার কি সাদি হ্যায়, ফলে মজাটা খানিকটা ভিন্ন মেজাজে। মেহেন্দির দিনই মেতে উঠলেন বলিউড ডিভা। হাতে পরলেন মেহেন্দি। নাচে গানে শুরু হল বিবাহ অভিযান। একইভাবে সামিল হলেন রণবীরও। বিয়ের মেজাজে সকলকে এক কথায় মাতিয়ে তুললেন তিনি। তাঁদের বিয়েতেই দেখা মিলেছিল কাছের বন্ধুদের। তাই ব্যস্তার মাঝেই বন্ধুর বিয়েতে সামিবল হলেন তাঁরা। 

 

 

মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই খবর। সকাল মেহেন্দির দিন দীপিকাকে দেখা গেল কালো ল্যাহেঙ্গাতে। গলায় ও কানে ভারী গহনা। হাত কোল্ড কফি। বন্ধুর সঙ্গে বাক্যালাপে ব্যস্ত নায়িকা পোজ দিয়ে তুললেন ছবি। বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত নায়িকা। একদিকে ৮৩ অন্যদিকে রামায়ণ। এছাড়াও হাতে রয়েছে বেশ কয়েকটি স্ক্রিপ্ট। খানিক ছুটি কাটিয়ে আবারও ফ্লোরে ফিরবেন দীপিকা-রণবীর। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়