বিয়ের কার্ড পোস্ট করলেন দেব, লিখলেন, 'আশা করি আশীর্বাদ করবেন'

Published : Jan 14, 2020, 12:42 AM IST
বিয়ের কার্ড পোস্ট করলেন দেব, লিখলেন, 'আশা করি আশীর্বাদ করবেন'

সংক্ষিপ্ত

প্রকাশ্যে বিয়ের কার্ড  নিজেই শেয়ার করলেন দেব সঙ্গে আশীর্বাদও প্রার্থনা করলেন তবে কি আবার বিয়ের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়

সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল দেবের পোস্ট। দেব নিজেই শেয়ার করে বসলেন বিয়ের কার্ড। শুধু তাই নয়, সঙ্গে লিখলেন আশা করি আশীর্বাদ করবেন। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। ২০১৯ একের পর এক টলিউড তারকাদের বিয়ের সাক্ষী থেকেছে। এবার বছর পড়তে না পড়তেই কি তবে সুখবর শোনালেন দেব!

আরও পড়ুনঃ শীতের মরসুমে দার্জিলিং পাড়ি, রোম্যান্সে মাতলেন গৌরব-ঋদ্ধিমা

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা মাত্রই নেট দুনিয়ায় জল্পনা তুঙ্গে। তবে কি এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দেব, নাকি কোনও ছবির খবর এভাবে প্রকাশ্যে নিয়ে আসছেন অভিনেতা। উত্তর এই মুহূর্তে স্পষ্ট না হলেও, ভক্ত মহলে দেবের বিয়ের খবর মুহূর্তে ভাইরাল। একের পর এক ছবিতে ছক্কা হাঁকিয়ে এখন দেব এক কথায় সুপারহিট। পাইপ লাইনে রয়েছে একাধিক ছবি।

 

 

এখানেই শেষ নয়, পাশাপাশি রয়েছে ঘাটালের দায়িত্ব। সাংসদ দেব প্রথম থেকেই অভিনয়ের পাশাপাশি ভারসাম্য বজায় রেখেই সাংসদের কাজটি করে চলেছেন। তবে কি এবার নতুন ভার নিতে চলেছেন দেব! শুভ বিবাহ লেখা কার্ডটির ছবি শেয়ার দেব লিখেছেন, 'কেউ ফাঁস করার আগেই দিলাম। আশা করি আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকবে'। রুক্মিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে টলি-পাড়ায় বহুদিন ধরেই জল্পনা এক প্রকার তুঙ্গে। এখন দেখার সুখবরটা রিয়েল লাইফের না রিল লাইফের। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা