নাইট ক্লাবে দেব-রুক্মিনী, প্রকাশ্যে 'ট্রিপি লাগে'-র ভিডিও

Published : Sep 21, 2019, 05:03 PM IST
নাইট ক্লাবে দেব-রুক্মিনী, প্রকাশ্যে 'ট্রিপি লাগে'-র ভিডিও

সংক্ষিপ্ত

নাইট ক্লাবে ফ্লোর কাঁপালেন রুক্মিনী পুলিশের ভুমিকায় দেব মুক্তি পেল পাসওয়ার্ড ছবির প্রথম গান ছবির মুক্তি ২ অক্টোবর

পাসওয়ার্ড ছবি নিয়ে প্রথম থেকেই আশাবাদি দেব-রুক্মিনী। ছবির কাজ শুরু হয়েছিল গতবছর ডিসেম্বর মাসে। তবে মাঝে কিডন্যাপ ও নির্বাণের কাজে ব্যস্ত থাকায় পেছতে থাকে ছবির কাজ। অবশেষে সেই ছবির কাজ শেষ করে তা মুক্তির পথে। চলতী বছর পুজোয় বিগবাজেটের ছবির তালিকায় নাম লিখিয়েছে পাসওয়ার্ড। 

আরও পড়ুনঃ এ কি হাল ফাগুন বউয়ের, মুম্বইয়ে সাহসী পোজ, অঙ্কুশের বান্ধবীর ছবি দেখে জোর জল্পনা

প্রথম থেকেই ছবির ঘরানা নিয়ে দেব জানিয়ে ছিলেন তাঁর মতামত। কমার্সিয়াল ছবির মোড়কে লুকিয়ে থাকা সোশ্যাল বার্তা। নেট দুনিয়ার কবলে পড়ে প্রতিমুহুর্তে ঘনিয়ে আসা সমস্যার সমাধানেই এবার পথে নামলেন দেব, রুক্মিনী, পাওলি, পরম। ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই ছবির প্রেক্ষাপটের খানিক আভাস পেয়েছিলন দর্শক। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান, ট্রিপি লাগে। নাইট ক্লাবে রাতের অন্ধকারে দেব-রুক্মিনীর হানা, মদ্যপ অবস্থায় থাকা একের পর এক আঁততাইকে হত্যা করতে থাকে দেব। অন্য দিকে নাচের তালে ফ্লোর কাঁপালেন রূক্মিনী। 

আরও পড়ুনঃ ছবি মুক্তি পেলেও হল মিলছে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নয়া চ্যালেঞ্জের মুখে পরিচালক

সম্প্রতিই মুক্তি পেয়েছে পাসওয়ার্ড ছবির একাধিক টিজার। মুক্তি পেয়েছিল পাসওয়ার্ড ছবির ট্রেলারও। সেখানেই দেখা যায় অন্ধকার জগতে আড়ালে থাকা কিছু মানুষের একটি মাত্র অঙ্গুলি হেলনে কীভাবে বদলে যেতে পারে সাধারণ মানুষের জীবন। 

ছবির ট্রেলারে দেখা যায় নেট দুনিয়ার সঙ্গে যুক্ত সেই অন্ধকার দিকের গল্প। যেখান থেকে উদ্ধারের জন্য মাঠে নামেন ডিসিডিডি রোহিত দাশগুপ্ত, চরিত্রটিতে অভিনয় করেছেন দেব। সাইবার ক্রাইমের হাল হকিকত জানার এই লড়াইয়ে সামিল হন রুক্মিনীও। ছবির কাজ শেষ। খানিক ভিন্নস্বাদের এই ছবি এবার পুজোর মুক্তিতে দর্শকদের উপহার দিতে চলেছেন দেব। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা