কোভিড-১৯ পজিটিভ হলিউড স্টার ডয়েন জনসন, করোনার থাবা 'দ্য রক'-এর গোটা পরিবারে

Published : Sep 03, 2020, 11:31 AM ISTUpdated : Sep 03, 2020, 11:32 AM IST
কোভিড-১৯ পজিটিভ হলিউড স্টার ডয়েন জনসন,  করোনার থাবা 'দ্য রক'-এর গোটা পরিবারে

সংক্ষিপ্ত

ফের করোনার থাবা হলিউডে কোভিড ১৯ -এ আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ডয়েন জনসন তিনি একা নন, করোনার  থাবা পড়েছে দ্য রক -এর গোটা পরিবারে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টে কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা

ফের করোনার থাবা হলিউডে। একের পরে এক উজ্জ্বল ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হয়েছেন। বলিউড থেকে হলিউডে একের পর এক অভিনেতা-অভিনেত্রীকে গ্রাস করেছে মারণ ভাইরাস করোনা। ফের কোভিড-১৯ -এ আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ডয়েন জনসন। তবে তিনি একা নন, করোনার  থাবা পড়েছে 'দ্য রক'-এর গোটা পরিবারে। 

 

 

আরও পড়ুন-মধুচক্রের গোপন ডেরা থেকে যৌন নির্যাতনে অভিযুক্ত, সলমনের 'বিগ বস'-এর নয়া চমক 'রাধে মা'...

গতকাল নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টে কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা। নিজে কোভিডে আক্রান্ত হয়েছেন এর পাশাপাশি তার স্ত্রী লরেন হাশিয়ান ও দুই মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। গোটা পরিবারের করোনার আবহ চলছে অভিনেতার পরিবারে। এই খবরে রীতিমতো শোকাহত।

 


করোনা গ্রাস করলেও তার খুব শীঘ্রই কোভিডকে হারিয়েছেন। তিনি জানিয়েছেন, তার  স্ত্রী ও সন্তান সুস্থ হয়ে উঠেছেন। আপাতত দুই মেয়ের গলায় সামান্য ব্যথা রয়েছে। গলা ব্যথা ছাড়া আর তেমন কোনও উপসর্গ নেই তাদের শরীরে। কিন্তু স্ত্রী-এর ক্ষেত্রে সেটা বেশ কঠিন ছিল বলেই জানিয়েছেন দ্য রক স্টার। নিজেদেরই ঘনিষ্ঠ এক আত্মীয়র সংস্পর্শে এসেই তারা করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পরবর্তী অভিজ্ঞতা কতটা ভয়াবহ তা তিনি নিজেও জানিয়েছেন। করোনা মোকাবিলার জন্য একাধিক পরামর্শও দিয়েছেন তিনি।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা