বিবাহিত নাকি অবিবাহিত, 'মোহর' ধারাবাহিকের সোনামণির 'ম্যারিটাল স্টেটাস' নিয়ে উত্তপ্ত টলিপাড়া

Published : Sep 03, 2020, 10:55 AM IST
বিবাহিত নাকি অবিবাহিত, 'মোহর' ধারাবাহিকের সোনামণির 'ম্যারিটাল স্টেটাস' নিয়ে উত্তপ্ত টলিপাড়া

সংক্ষিপ্ত

বিবাহিত নায়িকাদেরই নাকি রেটিং বাড়ছে টলিপাড়ায় টেলি নায়িকা সোনামণির সাহার ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায় সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেকে অবিবাহিত বলে দাবি করেছেন সোনামণি  টলিপাড়ার অন্দরে কান পাতলেই মোহর-শঙ্খ জুটি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে

বিবাহিত নাকি অবিবাহিত, এই তরজা ক্রমশ চলছে টলিপাড়ায়। বিবাহিত নায়িকাদেরই নাকি রেটিং বাড়ছে টলিপাড়ায়। ম্যারিটাল স্টেটাস নিয়ে উত্তপ্ত টলিপাড়া। সম্প্রতি অবিবাহিত হয়েও বিবাহিতর তকমা পেয়েছেন টেলি অভিনেত্রী সোনামণি সাহা। মোহর ধারাবাহিকের টিআরপি বাড়ার সঙ্গে সঙ্গেই টেলি নায়িকা সোনামণির সাহার ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়। গতবছরের শেষের দিকেই একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি তৃতীয় বর্ষের ছাত্রী। শ্বশুরবাড়ির মানুষদের সার্পোটেই তিনি কাজ করতে পারছেন। এমনকী তার স্বামী সুব্রত রায়, কোরিওগ্রাফার শুধু তার ধারাবাহিকই দেখেন না, তার ভুলগুলিও তাকে শুধরে দেন। এর রেশ কাটতে না কাটতেই গত মাসের আরও একটি সাক্ষাৎকারে নিজেকে অবিবাহিত বলে দাবি করেছেন সোনামণি।

আরও পড়ুন-মধুচক্রের গোপন ডেরা থেকে যৌন নির্যাতনে অভিযুক্ত, সলমনের 'বিগ বস'-এর নয়া চমক 'রাধে মা'...

টলিপাড়া থেকে দর্শক সকলেই সোনামণির এই মন্তব্য শুনে হতবাক হয়ে পড়েছেন। তাহলে তিনি বিবাহিত না অবিবাহিত সেই নিয়েই  জোর জল্পনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, 'সোনামণি বিবাহিত। গত ৫ বছর হয়ে গিয়েছে তার বিয়ের। অ্যারেঞ্জড ম্যারেজ করেছেন সোনামণি। মালদা থেকে অভিনয়ের জন্য কলকাতায় এসেছিলেন সোনামণি। কলকাতায় এসে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। কিন্তু লকডাউনে মালদায়  মায়ের বাড়ি গিয়ে আর ফেরেনি সোনামণি। ফোন তোলা  তো দূর, নিজের ভাইকে নিয়ে কলকাতার ফ্ল্যাটে গিয়ে বিয়ের কাগজপত্র, সমস্ত জিনিস নিয়ে চলে আসে  সোনামণি', জানিয়েছেন, সোনামণির স্বামী সুব্রত রায়।

আরও পড়ুন-উন্মুক্ত বক্ষে চুঁইয়ে পড়ছে ভরা যৌবন, বলি তারকাদের বিকিনির হট লুকে 'বোল্ড আউট'নেটিজেনরা...

মোহর ধারাবাহিকের অভিনেত্রী সোনামণিও সাক্ষাৎকারে জানিয়েছেন, 'এটা একান্ত ব্যক্তিগত একটি বিষয়। এখন সত্যিই সিঙ্গল। স্বামীর সঙ্গে আলাদা আছি। ডিভোর্স ফাইলও করা হয়েছে। তাই নিজেকে অবিবাহিত বলেছি'। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলেও অভিনেত্রী সাফ জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেই অনেককে জেলে থাকতে হতো। সম্প্রতি বিবাহিত না অবিবাহিত এই দ্বন্ধে বিব্রত হচ্ছেন দর্শকরা। অন্যদিকে টলিপাড়ার অন্দরে কান পাতলেই মোহর-শঙ্খ জুটি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সোনামণি ও প্রতীকের সঙ্গে সম্পর্ক গুঞ্জনও ক্রমশ জোড়ালো হচ্ছে। তবে তাদের সম্পর্কের কথা ও জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন সোনামণি।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা