সরকার বদল হতেই সায়নী ঘোষকে খোঁচা, চরমে জীতু-সায়নীর ভার্চুয়াল বাকবিতণ্ডা

Published : May 16, 2026, 11:27 AM IST
Jeetu Kamal

সংক্ষিপ্ত

রাজ্য-রাজনীতিতে পালাবদলের আবহে অভিনেতা জীতু কমল সোশ্যাল মিডিয়ায় সায়নী ঘোষকে উদ্দেশ্য করে একটি বিস্ফোরক পোস্ট করেছেন। জীতুর অভিযোগ, দুই বছর আগে সায়নী তাঁকে একটি হুমকি মেসেজ পাঠিয়েছিলেন। এই পোস্ট ঘিরেই দুই তারকার মধ্যে ভার্চুয়াল বাকবিতণ্ডা চরমে উঠেছে।

রাজ্য-রাজনীতিতে পালাবদলের অবহে বিগত দিন কয়েক ধরেই সেলেবপাড়ার অন্দরে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি চলছে। ব্যক্তিগত রাজনৈতিক মত থেকে বাংলায় সরকার বদল- সব নিয়েই মন্তব্য করলেন জীতু। খোঁচা দিলেন সায়নীকে।

এক সময় অনীক দত্তের পরিচালনায় অপরাজিত সিনামায় জুটি বেঁছেছিলেন সায়নী জীতু। সেই থেকে বন্ধুত্ব। পরে যদিও সম্পর্কের সমীকরণ বদলে যায়। গত দিন কয়েক ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে রাজনীতি, ক্ষমতার আস্ফালনের অভিযোগ তুলে কখনও তৃণমূল ঘেষা ফোরামের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন জীতু, তো কখনও বা আবার সিনেইন্ডাট্রির অগ্রজ অভিনেতাদর বিরুদ্ধেও অভিযোগ করতে পিছপা হননি।

সোশ্যাল মিডিয়ায় সায়নীকে উদ্দেশ্য করে বিশাল এক পোস্ট করেছেন জিতু। বরাবরই সাহসী স্বভাবের এই নায়ক সত্য বলতে তেমন ভয় পান না। নিজের পোস্ট দু বছরের পুরনো কথা সামনে আনেন। একসময় জীতু ও তার প্রাক্তন স্ত্রী বিরাটিতে সমস্যায় পড়েছিলেন। সে সময় সায়নী তাকে নাকি একটি থ্রেট দিয়ে মেসেজ করেছিল। এই দাবি জীতুর।

এদিকে আগে সায়নী বলেছিল, জীতু থানায় গিয়ে দাদাগিরি করেছিলেন। সে সময় লুম্পেনদের সঙ্গে ঝামেলায় না জড়াতে বলেছিলেন সায়নী। সে সময় তিনি নাকি, ওসির সঙ্গে কথা বলে তাকে সাহায্যও করেছিল।

কিন্তু, জিতুর বক্তব্য সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক দল বদলের পর সোশ্যাল মিডিয়ায় এক বিস্তর পোস্ট করে জিতু। যেখানে লেখেন,

'ডিয়ার

সায়নী ঘোষ

বোকা বোকা প্রশ্নের উত্তর দিতে আপনি যখন অপছন্দই করেন, তাহলে দিলেন কেন?

তাহলে আমার প্রশ্নটা বোকা নয় ধরেই নিতে পারি।

যদিও বা আমি কোনও প্রশ্ন করিনি, বক্তব্য রেখেছি।

আপনি প্রশ্ন হিসেবে ধরে নিলেন।

আমি বোকা, তাই বোকা বোকা প্রশ্ন করেছি।…

প্রসঙ্গে ফেরা যাক,

যখন আমি আর আমার এক্স ওয়াইফ বিরাটিতে আপনাদের দলের আশ্রিত লুম্পেনদের দ্বারা প্রবলেমে পড়ি, আমি বা আমার এক্স ওয়াইফ আপনাকে ফোন করিনি, আপনি একটি whatsapp 8 dec 2022, 6.34 pm (মিলিয়ে নেবেন) করেছিলেন যাতে পরিষ্কার প্রচ্ছন্ন একটি থ্রেট ছিল, এই ঘটনাটিকে সাধারণ ঘটনা হিসেবেই ট্রিট করো, নইলে বিপদে পড়বে।…'

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

শ্যুটিং করতে গিয়ে মৃত্যু কর্মীর, ফের শ্যুটিং সেটে মর্মান্তিক ঘটনা, প্রশ্নের মুখে নিরাপত্তা
Sourav Ganguly: অবশেষে বড় ঘোষণা! সৌরভের বায়োপিকে ডোনা চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী