মহেশ ভাট-এর সড়ক-২-তে নতুন ভূমিকায় যিশু সেনগুপ্ত

Published : Aug 10, 2019, 02:00 PM IST
মহেশ ভাট-এর সড়ক-২-তে নতুন ভূমিকায় যিশু সেনগুপ্ত

সংক্ষিপ্ত

যিশু সেনগুপ্তের ঝুলিতে আরও এক হিন্দি ছবি 'সড়ক-২' তে আসতে চলেছেন যিশু অভিনেতা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন এই খবর  ১৯৯১-এর হিন্দি সিনেমা 'সড়ক'-এর সিকুয়্যেল 'সড়ক-২'

১৯৯১-এর হিন্দি সিনেমা 'সড়ক'। যাতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ ও পূজা ভাট।  আবারও পরিচালক মহেশ ভাট-এর হাত ধরেই আসতে চলেছে 'সড়ক-২'এর সিকুয়্যেল। এই ছবিতে মূখ্য ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট, সঙ্গে রয়েছেন আদিত্য রয় কাপুর, পূজা ভাট, সঞ্জয় দত্ত, অক্ষয় আনন্দ সহ অন্যান্য শিল্পীরা। এই ছবিটিতে অন্যান্য সব অভিনেতা-অভিনেত্রী নাম প্রকাশ্যে এলেও এখনও ছবিতে আলিয়ার বাবা-কে হবেন সেই নিয়ে রয়েছে বেশ জল্পনা। অবশেষে সেই জল্পনার আবসান ঘটিয়ে জানা গিয়েছে, আলিয়ার বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে যিশু সেনগুপ্ত-কে।

 
যিশু সেনগুপ্ত নিজেই সোশ্যাল মিডিয়াতে মহেশ ভাট-এর সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন তাঁর 'সড়ক-২'-তে আসার খবর। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যিশু জানিয়েছেন-' এই মুহূর্তে আলিয়া ভারতীয়  সিনেমা জগতে অন্যতম একজন অভিনেত্রী, নিজের কাজের প্রতি আলিয়ার মনোযোগ যথেষ্ট প্রশংসনীয়।' এছাড়া জানা গিয়েছে এই ছবিতে গানও গাইবেন আলিয়া।   

এর আগে 'মণিকর্ণিকা'-তে কঙ্গনা রানাওয়াতের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল যিশুকে । এছাড়া তিনি 'মর্দানি', 'বরফি', 'পিকু'-র মত ছবিতে বেশ উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন।  সুজয় ঘোষের ওয়েব সিরিজ 'টাইপরাইটার'-এও অভিনয় করেছেন যিশু। এই মুহূর্তে উটিতে ছবির শুটিং-এ ব্যস্ত রয়েছেন যিশু সেনগুপ্ত।  সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে মুক্তি পাবে 'সড়ক-২'।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা