'আমার ভ্যানে তিন ঘণ্টা কাটিয়ে কী করে এমন করতে পারলেন', মন্তব্যে বিপাকে কঙ্গনার

Published : Apr 13, 2020, 01:43 PM IST
'আমার ভ্যানে তিন ঘণ্টা কাটিয়ে কী করে এমন করতে পারলেন', মন্তব্যে বিপাকে কঙ্গনার

সংক্ষিপ্ত

প্রকাশ্যেই সাংবাদিককে কঙ্গনার তোপ ছবি নিয়ে কেন লেখা হয়েছে খারাপ কথা মুহূর্তে রেগে গেলেন কঙ্গনা আনলেন সাংবাদিকের ওপর একাধিক অভিযোগ 

কঙ্গনা রানওয়াত বরাবরই জড়িয়ে পড়েন না না বিতর্কে। প্রকাশ্যে তাঁর মতামত তুলে ধরা নিয়ে একাধিকবার তিনি নিজে তোপের শিকার হয়ে থাকেন। কিন্তু কোথাও গিয়ে যেন কঙ্গনা ভারসাম্য হারিয়ে ফেলেন কোথায় কখনও কাকে ঠিক কী বোঝাতে চাইছেন তিনি। যার ফলে একাধিকবার সাংবাদিক বৈঠকে তোপের শিকার হয়ে থাকেন তিনি। জাজমেন্টার হ্যায় কেয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। 

আরও পড়ুন-পরণে শুধু শার্ট, বাইকের মধ্যে বয়ফ্রেন্ডের কোলে অন্তরঙ্গতায় মত্ত এই বাঙালি অভিনেত্রী

এই ছবির গানের মুক্তি অনুষ্ঠানে এসে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কঙ্গনা রানওয়াত। এক সাংবাদিককে প্রকাশ্যেই জানিয়ে ছিলেন তিনি একান্তে কঙ্গনার ভ্যানে সময় কাটিয়েছিলেন তিন ঘণ্টা, এক সঙ্গে লাঞ্চও করেন তাঁরা। দীর্ঘক্ষণ কথোপকথনের পর কীভাবে কীকরে সেই সাংবাদিক মণিকর্ণিকা নিয়ে এত খারাপ কথা লিখলেন! মুহূর্তে পাল্টা জবাব দিয়েছিলেন সাংবাদিক। তিনি প্রকাশ্যেই দাবি করেন তিনি এমনটা করেননি। পাশাপাশি তিনি আরও জানান, সাক্ষাৎকার নেওয়া মানেই পক্ষে লেখা নয়। 

কঙ্গনা রানওয়াত বেফাঁস মন্তব্য করে একাধিকবার বিপাকে পড়েছিলেন। সেখান থেকেই নসাংবাদিক মহলে তৈরি হয় তাঁকে ঘিরে নানা মন্তব্য। কঙ্গনা রানওয়াতের নামে একাধিক জল্পনার সূত্রপাৎ ঘটে। নিজের ছবি নিয়ে তিনি সচেতন হতেই পারেন, তবে প্রকাশ্যে সাংবাদিকের নামে একাধিক অভিযোগ তোলায় তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। কঙ্গনার ধারনা এই ধরনের ভূল মতামতের জন্যই চলেনি মনিকর্ণিকা, যদিও জাজ মেন্টাল হ্যায় কেয়া ছবিটিও সাফল্যের মুখ দেখেনি। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা