দেশ জুড়ে ২১ দিনের লক ডাউন, একসঙ্গে ঘুম দিলেন করিনা-মালাইকা-করিশ্মা

Published : Mar 26, 2020, 01:56 PM IST
দেশ জুড়ে ২১ দিনের লক ডাউন, একসঙ্গে ঘুম দিলেন করিনা-মালাইকা-করিশ্মা

সংক্ষিপ্ত

করিশ্মা-করিনা একই সঙ্গে কাটাচ্ছেন সময় ২১ দিনের লক ডাউন দেশ জুড়ে করোনা প্রকোপ ঠেকাতে বাড়িতেই সেলিব্রিটিরা ছবি শেয়ার করলেন তারকারা

করোনার প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে বিশ্ব জুড়ে। ভারতও সেই তালিকায় নাম লিখিয়েছে। এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫। ইতিমধ্যেই দেশে করোনার কোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। এমনই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনো যাবে না। ফলে সকলেই এক প্রকার গৃহবন্দি। সেই তালিকাতে নাম লিখিয়েছে বলিউড তারকারাও। 

আরও পড়ুন-'সেলুলয়েডে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে', নিম্মিকে শেষ শ্রদ্ধা ঋতুপর্ণার

বেশ কয়েকদিন আগে থেকেই সেলিব্রিটিরা রয়েছেন কোয়ারেন্টাইনে।  প্রথম থেকেই করোনা মোকাবিলাতে ভক্তদের সতর্ক করে চলেছেন তাঁরা। গৃহবন্দি হয়ে কী কী করছেন, তাও প্রতিটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তা তুলে ধরছেন সেলিব্রিটিরা। সম্প্রতি এমনই এক ছবি এল সামনে। একই সঙ্গে সময় কাটাচ্ছে বলিউডের সেলেব গ্যাং। করিনা-মালাইকা-করিশ্মা বরাবরই খুব ভালো বন্ধু। 

আরও পড়ুন-লকডাউনে কলকাতা পুলিশকে কুর্নিশ মিমির, টুইট ভিডিওতে ধন্যবাদ অভিনেত্রীর

 

২১ দিনের লক ডাউনে এই তিন বন্ধু একই সঙ্গে গল্প করে, বাড়িতে একসঙ্গে সময় কাটিয়ে করোনা যুদ্ধে সামিল হয়েছেন। প্রকাশ্যে এল সেই ছবি। টেনে ঘুম দিলেন তিন তারকা। পাশাপাশি সামনে এসেছে অন্যান্য সেলিব্রিটিদেরও ছবি। কেউ বাড়িতেই মাজছেন বাসন, কেউ আবার সামনে দিচ্ছেন বাড়ি বসে শরীরচর্চার টিপস। করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে এনারা তো বাড়িতেই রয়েছেন, আপনিও থাকছেন তো! 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা