আসছে বীরে দি ওয়েডিং, প্রস্তুতির খবর দিলেন স্টাইল আইকন করিনা

Published : Jan 11, 2020, 10:58 AM ISTUpdated : Jan 11, 2020, 11:06 AM IST
আসছে বীরে দি ওয়েডিং, প্রস্তুতির খবর দিলেন স্টাইল আইকন করিনা

সংক্ষিপ্ত

পর্দায় আসতে চলেছে বীরে দি ওয়েডিং একের পর এক ছবিতে নয়া লুকে করিনা গুড নিউড ২০০ কোটির পথে হাতে একাধিক ছবির প্রস্তাব

দীর্ঘ কুড়ি বছরের কেরিয়ারে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন করিনা কাপুর। কখনও হট লুকে কখনও আবার সাধাণ ঘরোয়া মেয়ে। পর্দায় চরিত্রের উপস্থাপনাতে বরাবরই তিনি এক ভিন্ন মাত্রা দিয়ে এসেছেন। তবে তাঁর শেষ দুই ছবিতে বাজিমাত মাত বক্স অফিসেও। কেটে গিয়েছে কুড়ি বছর। কোথাও গিয়ে পর্দায় করিনা কাপুরকে ঘিরে কমেনি ভক্তদের উন্মাদনা। 

আরও পড়ুনঃ জেএনইউ-তে পা দীপিকার, শাস্তি বাবদ স্কিল ইন্ডিয়া থেকে বাদ অভিনেত্রী

বীরে দি ওয়েডিং হোক কিংবা গুড নিউজ, দুই ছবিতেই করিনা কাপুর অনবদ্য। বীরে দি ওয়েডিং ছবিটিতে করিনা কাপুর ও সোনম কাপুরের জুটি এক কথায় সুপারহিট। ফলে সকলেই অপেক্ষায় কবে আবারও পাওয়া যাবে করিনা কাপুরকে হট লুকে। সম্প্রতি বেশ কয়েকটি ছবির প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন করিনা কাপুর। সদ্য মুক্তি পেয়েছে গুড নিউজ ছবি। দাবাং-কে দমিয়ে রেখে বক্স অফিসে ২০০ কোটির পথে ছবি। 

 

বর্তমানে করিনা কাপুর ব্যস্ত তাঁর পরবর্তী ছবি আঙ্গরেজি মিডিয়াম নিয়ে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আরও এক সুখবর শোনালেন করিনা কাপুর। জানালেন পর্দায় আবারও আসতে চলেছে বীরে দি ওয়েডিং। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির চিত্রনাট্য তৈরির কাজ। সবার মত তিনিই এই ছবিকে ঘিরে এখন বেজায় উৎসাহিত। এখানেই শেষ নয়, তিনি সঙ্গে আরও জানান যে, এই ছবি আগের থেকেও বেশি নজর কাড়বে। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের