বলিউডে টিকে থাকতে চাই 'লোহার মন'! ক্যাটরিনা জানালেন কতটা পরিশ্রম করতে হয়েছে তাঁকে

swaralipi dasgupta |  
Published : Jul 15, 2019, 01:09 PM IST
বলিউডে টিকে থাকতে চাই 'লোহার মন'! ক্যাটরিনা জানালেন কতটা পরিশ্রম করতে হয়েছে তাঁকে

সংক্ষিপ্ত

বলিউডে ১৬ বছর কাটিয়ে ফেলেছেন ক্যাটরিনা কাইফ এই ১৬ বছরে ক্যাটরিনার জীবন বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছে কখনও তরতরিয়ে কেরিয়ার গ্রাফ উপরে উঠেছে আবার কখনও পরপর ছবি মুথ থুবড়ে পড়েছে বক্স অফিসে শুধু কেরিয়ার নয়। এই রূপোলি দুনিয়াতেই প্রেম হয়েছে

বলিউডে ১৬ বছর কাটিয়ে ফেলেছেন ক্যাটরিনা কাইফ। এই ১৬ বছরে ক্যাটরিনার জীবন বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছে। কখনও তরতরিয়ে কেরিয়ার গ্রাফ উপরে উঠেছে। আবার কখনও পরপর ছবি মুথ থুবড়ে পড়েছে বক্স অফিসে। শুধু কেরিয়ার নয়। এই রূপোলি দুনিয়াতেই প্রেম হয়েছে। আবার তা ভেঙেও গিয়েছে। 

আরও পড়ুনঃ ব্লকবাস্টার 'ভারত ', খুশ মেজাজে বিদেশে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা

বাইরে থেকে এই দুনিয়াকে গ্ল্যামারে মোড়া মনে হলেও ভিতরে টিকে থাকা যে মোটেও সহজ না তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে জানালেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার কথায়, ব্যাপারটা খুব  একটা সহজ নয়। এই জগতে থাকতে হলে লোহা দিয়ে তৈরি স্নায়ু দরকার। এখানে কখন কী হবে কেউ বলতে পারে না। কোনও কিছু সফল হবে কি না, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আমি তাই সাফল্য এলে তা নিয়ে মাথা ঘামাই  না। আবার ব্যর্থতা এলেও তা মনে ধরে রাখি না। 

ক্যাটরিনা  আরও বলেছেন, পুরো বিষয়টিই দারুণ। এর মধ্য়ে অনেক পরিশ্রম রয়েছে আর মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। 

এই মুহূর্তে ক্যাটরিনা কাইফ মেক্সিকোয়ে ছুটি কাটাচ্ছেন। জন্মদিন উপলক্ষেই ছুটি কাটাতে গিয়েছেন তিনি। প্রায়ই সেখান থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সুইমস্যুটে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেগুলি মুহূর্তে ভাইরাল হয়েছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলি আব্বাস জাফারের ভারত। এই ছবিতে ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। এই ছবিটি বক্স অফিসে ভালো কাজ করেছে। সব মিলিয়ে ক্যাটরিনার সহায় রয়েছেন ভাগ্যদেবী। এই মুহূর্তে অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা