লাল পাঞ্জাবি পরে সৌরভ গাঙ্গুলির পাশে দাড়িয়ে আছে ছোট্ট আদ্রিত দেখুন ছবি

Published : Jul 21, 2022, 07:40 PM IST
 লাল পাঞ্জাবি পরে সৌরভ গাঙ্গুলির পাশে দাড়িয়ে আছে ছোট্ট আদ্রিত দেখুন ছবি

সংক্ষিপ্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আদ্রিতের একটি ছোটবেলার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ছোট্ট লাল পাঞ্জাবি পরা আদ্রিত ছবিতে সৌরভ গাঙ্গুলীর পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আদ্রিতের একটি ছোটবেলার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ছোট্ট লাল পাঞ্জাবি পরা আদ্রিত ছবিতে সৌরভ গাঙ্গুলীর পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছে। হাজার হাজার বঙ্গ ললনার হার্টথ্রবের এই ছোটবেলার ছবি দেখে কি তাকে চিনতে পারছেন? সোশ্যাল মিডিয়ায় ছবিটা পোস্ট করবার পরপরই তা ভাইরাল হয়ে গিয়েছে। বাংলার দুই সুদর্শন পুরুষ কে একই ফ্রেমে দেখে নেটিজেনদের হাল বেহাল।

আদ্রিত মিঠাই ধারাবাহিকের সূত্রে ইতিমধ্যে দুবার ‘দাদাগিরি’ র মঞ্চে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সাক্ষাৎ করে ফেলেছেন। এছাড়াও রাজ চক্রবর্তীর সিনেমা ‘পরিণীতা’ র প্রমোশনে প্রথমবার ‘দাদাগিরি’র মঞ্চে এসেছিলেন তিনি। মহারাজ নিজেও আদ্রিতের গানের গলায় মুগ্ধ হয়েছেন। তবে তারও অনেক আগেই যে আদ্রিত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে ফেলেছেন তা জানা গেলো এই ছবির সূত্রে।আদ্রিতের একটি ফ্যান পেজ থেকে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আদ্রিতের ছোটবেলার একটি ছবি পোস্ট করা হয়। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ৫ হাজারের বেশি মানুষ ছবিটি লাইক করেছেন। আদ্রিতের অনুরাগীরা ছবির মন্ত্যব্যবক্সে ভালোবাসা জানাচ্ছেন।

 আরও পড়ুনঃ 

রচনা নয়, অপরাজিতার কারণে টিআরপিতে হায়েস্ট 'দিদি নাম্বার ওয়ান'?

টিআরপি-তে বড় চমক, 'মিঠাই' ও 'গাটছড়া'কে হারিয়ে সেরার সেরার মুকুট উঠল কার মাথায়

২৮ অগাস্ট শেষ হতে চলেছে মিঠাই ? কি বললেন পরিচালক ?

অভিনেতা আদ্রিত হতে চেয়েছিলেন গায়ক। কিন্তু ভাগ্য তাকে অভিনয়ে নিয়ে এসেছে। কেরিয়ার শুরু করেছিলেন বড় পর্দায়। নূর জাহান, প্রেম আমার ২, পরিণীতা, পাসওয়ার্ড এই সব ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু বড় পর্দা তাকে সাফল্য এনে দিতে পারেনি। ২০২১ এ জি বাংলার ধারাবাহিক মিঠাইয়ের হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ছোট পর্দা তাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। তিনি এখন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় একজন তারকা। তার ব্যক্তিগত জীবনে গুঞ্জন যে বর্তমানে সহ অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিনি। তবে দুজনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি।  তাঁরা বারবারই বলেছেন যে একে অপরের খুব ভালো বন্ধু। কিন্তু, এই বিতর্ক থামার নামই করে না। টলিপাড়ায় জোর গুঞ্জন যে কৌশাম্বির সঙ্গে তার প্রেম নাকি মিঠাই সৌমিতৃষার সঙ্গে আদ্রিতের বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ। সম্প্রতি কৌশাম্বীর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে কৌশাম্বি লেখেন, 'সারা দিন ভালোই কাটল'। এই ছবিতে আদ্রিতের পাশে দাঁড়িয়েছিলেন কৌশাম্বি। আর এই পোস্টকে ঘিরেই এরপরই শুরু হয় নানা কটুক্তি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা