ট্রেলার মুক্তিতেই ট্রোলের শিকার, সারার সংলাপ মুহূর্তে ভাইরাল

Published : Jan 18, 2020, 04:03 PM IST
ট্রেলার মুক্তিতেই ট্রোলের শিকার, সারার সংলাপ মুহূর্তে ভাইরাল

সংক্ষিপ্ত

ট্রেলার মুক্তির পরই মিম মুহূর্তে ভাইরাল লাভ আজ কাল-এর সংলাপ মিম-এর শিকার কার্তিক-সারা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল ছবি

বাবার দশ বছর পর একই ছবিতে এবার ঝড় তুলতে চলেছেন সারা আলি খান। ২০১৯ থেকে লাভ আজ কাল ছবির কাজ শুরু হয়েছে। ছবির শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই তা একাধিকবার খবরের শিরোনামে এসেছে। এই ছবিতেই দেখা যাবে বিটাউনের নতুন জুটি সারা আলি খান ও কার্তিককে। ছবির কাজ যখন শুরু হয়েছিল তখন রিয়েল লাইফেই একে অন্যকে ডেটিং করছিলেন সারা-কার্তিক। 

আরও পড়ুনঃ অনলাইনে অন্তর্বাস কিনতে লজ্জা পান, প্রকাশ্যেই স্বীকারোক্তি শাহরুখের

আরও পড়ুনঃ বিছানায় ঝড় তুললেন সারা-কার্তিক, ছবি ঘিরে হইচই নেটদুনিয়ায়

ছবির কাজ যখন প্রায় শেষের পথে তখনই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের বিচ্ছেদের কথা জানিয়ে ছিলেন সারা আলি খান ও কার্তিক। তাঁরা প্রকাশ্যেই স্বীকার করেন যে, হাতে একাধিক ছবির প্রস্তাব। ফলে একে অন্যকে সেভাবে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বন্ধুত্ব বজায় রেখেই বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। লাভ আজ কাল ছবির ট্রেলার মুক্তির পরই সেই বিচ্ছেদের গল্পই সংলাপের মাধ্যমে মিম হয়ে ধরা দিল।

রাতারাতি ভাইরাল হয়ে উঠল দুই সংলাপ। এক, সারা আলি খান কার্তিকের উদ্দেশ্যে বলেন ‘তুম মুঝে তং করনে লগে হো’। পাশাপাশি কার্তিকের মুখের সংলাপও ভাইরাল হল মুহূর্তে। সেখানে তাঁকে বলতে শোনা যায় ‘আনা তো পুরি তরহা আনা, ইয়া তো আনা হি মত’। এই দুই সংলাপের মিমই এখন নেট দুনিয়ায় হাতে হাতে ঘুরছে। পাশাপাশি সইফ আলি খানের ছবি নিয়েও একাধিক মিম তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?