অর্জুন কাপুরের লাইভ চ্যাটে মালাইকার উৎপাত, প্রকাশ্যে চলল প্রেমের খুনসুটি

Published : Apr 27, 2020, 09:20 AM ISTUpdated : Apr 27, 2020, 09:21 AM IST
অর্জুন কাপুরের লাইভ চ্যাটে মালাইকার উৎপাত, প্রকাশ্যে চলল প্রেমের খুনসুটি

সংক্ষিপ্ত

কোয়ারেন্টাইনে কীভাবে কাটছে সময় নেট দুনিয়ায় শেয়ার করলেন অর্জুন লাইভ চ্যাটে এসে কথা বললেন ভক্তদের সঙ্গে  এরই মাঝে শুরু মালাইকার উৎপাত

মালাইকা ও অর্জুন কাপুরের প্রেম কাহিনি এখন বলিউডের হট কেক। প্রতিটা ভক্তদের নজরই এখন এই জুটির ওপর। কবে বিয়ে করছেন তাঁরা! প্রশ্ন থাকলেও এখনই মিলছে না উত্তর। তবে প্রেম সকলের সামনে আনতে খুব একটা সময় লাগেনি তাঁদের। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই মালাইকা ও অর্জুনের ডেটিং এর ছবি সকলের সামনে উঠে আসে। ছিল বয়সের পার্থক্য, ছিল সলমনের চোখ রাঙানি। সবই উপেক্ষা করে আজ তাঁরা লাভ বার্ড। 

আরও পড়ুনঃ 'তোমার এই স্বভাব বিপদ ডেকে আনবে', বলিউডে পা রাখতেই মৌসুমীকে বলেছিলেন বিনোদ মেহেরা

লকডাউনে একই সঙ্গে রয়েছেন এই জুটি। লিভইনে থাকার সময় একে অন্যকে অনেকটা কাছ থেকে চিনে নেওয়া যায়। তাই মালাইকার কাছে কিছুই গোপন নয়, যে বাড়িতে অবসরে অর্জুন কাপুর ঠিক কী কী করেন। এমনই সময় যখন বলিউডের সব তারকারাই একে একে লাইভে এসে শেয়ার করছেন তাঁদের লকডাউন স্টোরি, তখন বাদ পড়লেন না অর্জুন কাপুরও। তিনিও সাফ জানিয়ে দিলেন যে তিনি বাড়িতে ঠিক কী কী করেন। 

এখানেই বিপত্তি। কড়া টিচারের মত মালাইকাও চ্যাটে হাজির। অর্জুনের একের পর এক কথার মাঝে করতে থাকেন তিনি কমেন্ট। কখনও অবাক হয়ে আচ্ছা, কখনও প্রশ্ন করে জানতে চান সত্যি! এতেই স্পষ্ট হয়ে যায় অর্জুন কাপুর কতটা সত্যি তথ্য দিচ্ছেন, আর কতটা তাঁর মিথ্যে ফাঁস হয়ে যাচ্ছে মালাইকার কাছে। যদিও নেটপাড়ার সত্যি মিথ্যে নিয়ে ছিল না কোনও মাথা ব্যাথা। তাই সকলের চোখে যা পড়ে তা হল এঁদের প্রেমকাহিনি। প্রকাশ্যে একে অন্যে পেছনে লাগা, খুনসুটিতেই এদিন মজেছিলেন লাইভ চ্যাটের দর্শকেরা। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা