নুসরত-নিখিলের বিয়ে পর্ব শেষ! এখনও বাকি আরও অনেক অনুষ্ঠান

swaralipi dasgupta |  
Published : Jun 20, 2019, 01:11 PM IST
নুসরত-নিখিলের বিয়ে পর্ব শেষ! এখনও বাকি আরও অনেক অনুষ্ঠান

সংক্ষিপ্ত

তুরষ্কের বোদরুম শহরে নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে পর্ব শেষ হল বোদরুমের সিক্স সেন্স কাপলানকায়া হোটেলে হোটেলে অতিথিদের জন্য স্পা, সুইমিং পুল, জিমের বিশেষ ব্যবস্থা ছিল নুসরত নিখিলের বিয়ের মেনুতে ছিল তুর্কীর বেশ কিছু স্পেশাল ডিশ ভারতীয় খাবারও ছিল নুসরতের বিয়ের মেনুতে  

তুরষ্কের বোদরুম শহরে নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে পর্ব শেষ হল। বোদরুমের সিক্স সেন্স কাপলানকায়া হোটেলে। হোটেলে অতিথিদের জন্য স্পা, সুইমিং পুল, জিমের বিশেষ ব্যবস্থা ছিল। নুসরত নিখিলের বিয়ের মেনুতে ছিল তুর্কীর বেশ কিছু স্পেশাল ডিশ। ভারতীয় খাবারও ছিল নুসরতের বিয়ের মেনুতে। 

বিয়ের পর্ব শেষ হলেও, এখনও বাকি বেশ কিছু অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে এখনও আর কী কী বাকি দেখে নেওয়া যাক- 

বিয়ের আগে সঙ্গীত, মেহেন্দি ও  আইবুড়ো ভাত হয়েছে। মূল বিয়ের পর্বও শেষ আগামী বৃহস্পতিবার হোয়াইট ওয়েডিং-এর ব্যবস্থা রয়েছে। এদিন নুসরত মিন্ট গ্রিন ও সাদার মধ্যে একটি ড্রেস পরবেন বলে জানা যাচ্ছে। 

এখানেই শেষ নয়। কলকাতায় ফিরেও রয়েছে বিশেষ ব্যবস্থা। বোদরুমের বিয়েতে উপস্থিত ছিলেন কেবল নুসরতের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা। টলি পাড়ার থেকে ছিলেন শুধু মিমি চক্রবর্তী। আগামী ৪ জুলাই কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে। এখানে কলকাতার রাজনৈতিক মহল ও টলিউডের তারকারা আসবেন। 

 

 

প্রসঙ্গত, বিয়েতে নুসরত পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে একটি লাল লেহঙ্গা চোলি। নিখিল জৈনও পরেছিলেন সব্যসাচীর ডিজাইনে একটি সাদা শেরওয়ানি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা