বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস! নয়া অভিযোগ নোবেলের বিরুদ্ধে

swaralipi dasgupta |  
Published : Aug 14, 2019, 04:51 PM IST
বিয়ের প্রতিশ্রুতি  দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস! নয়া অভিযোগ নোবেলের বিরুদ্ধে

সংক্ষিপ্ত

বিতর্ক পিছু ছাড়ছে না সারেগামাপা খ্য়াত গায়ক নেবেলের এবার গায়কের বিরুদ্ধে উঠল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও সর্বস্ব লুঠের অভিযোগ সম্প্রতি বাংলাদেশের সংহবাদমাধ্যম দেশ রিভিউতে এই সংবাদ প্রকাশিত হয়  ১৬ বছরের এক নাবালিকা ছাত্রী নোবেলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে

বিতর্ক পিছু ছাড়ছে না সারেগামাপা খ্য়াত গায়ক নেবেলের। এবার গায়কের বিরুদ্ধে উঠল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও সর্বস্ব লুঠের অভিযোগ। 

সম্প্রতি বাংলাদেশের সংহবাদমাধ্যম দেশ রিভিউতে এই সংবাদ প্রকাশিত হয়। ১৬ বছরের এক নাবালিকা ছাত্রী নোবেলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোবেল তাঁর সঙ্গে প্রায় ৭ থেকে ৮ বার দৈহিক সম্পর্কে লিপ্ত হন। সারেগামাপা-য় যাওয়ার আগে নোবেলের সঙ্গে তার পরিচয় বলে জানায় নাবালিকা ছাত্রী। 

সেই ছাত্রী সংবাদমাধ্যমের কাছে বলে, আমায় বিয়ের স্বপ্ন দেখিয়েছে এবং প্রেমের জালে ফাসিয়েছে। ও আমার সঙ্গে শারীরিক ভাবে লিপ্ত হওয়ার জন্যই এই সব করেছে। কখনওই ভালোবাসেনি। ওর উদ্দেশ্য ছিল আমায় ভোগ করা। এই ভাবেই ও  অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। 

তবে এখানেই শেষ নয়। নোবেলের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে ওই ছাত্রীর। সে সংবাদমাধ্যমের কাছে বলেছে, নোবেলের বাড়িতে প্রায়ই শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য সে যেত। এমনই এক দিন সে নোবেলের বাড়ি গেলে তাকে গায়কের বাড়ির লোক দুর্ব্যবহার করে ও ধাক্কা দিয়ে বের করে দেয়। 

নোবেল নিয়মিত ড্রাগ নেয় এবং প্রায়ই গোপালগঞ্জের রাস্তাঘাটে পড়ে থাকে বলে দাবি করেছে সে। ছাত্রীর কথায়, নোবেল আর যেন কোনও মেয়ের সঙ্গে এই কাজ না করতে পারে। ওকে এমন শিক্ষা দিন যাতে সবাই ওর আসল চরিত্রটা জানতে পারে।  তবে এই ব্যাপারে নোবেল এখনও কোনও মন্তব্য করেননি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?