দীপাবলিতে পথবাসীদের মুখে হাসি ফেরালেন নিখিল-নুসরত, উপহারে দিলেন নতুন শাড়ি

Published : Oct 24, 2019, 03:10 PM IST
দীপাবলিতে পথবাসীদের মুখে হাসি ফেরালেন নিখিল-নুসরত, উপহারে দিলেন নতুন শাড়ি

সংক্ষিপ্ত

দীপাবলিতে পথচারীদের হাতে উপহার দিলেন নিখিল শিশুকে কোলে নিয়ে উপস্থিত ছিলেন নুসরত দীপাবলির আগে শাড়ি বিতরন করলেন সাংসদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি 

সামনেই দীপাবলি। এই মরশুমে সকলে মিলে যাতে আনন্দে মেতে ওঠে সেই দিকেই এবার নজর দিলেন নুসরত জাহান। পাশে পেলেন নিখিলকেও। দীপাবলির আনন্দ ভাগ করে নিতে এবার পথচারী মহিলাদের হাতে শাড়ি তুলে দিলেন নুসরত জাহান। 

সাংসদ হওয়ার পর থেকেই অভিনেত্রীর পাশাপাশি এলাকার মানুষের প্রতি নান দায় পালন করেছেন নুসরত। বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার মাধ্যমে পৌচ্ছে গিয়েছে সকলের কাছে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন সকলকে। কিন্তু কোথাও গিয়ে যেন পর্দায় তাঁকে না পাওয়ার আক্ষেপ রয়েই গিয়েছে দর্শকদের। 

 

 

তবে পুজোর আগেই সুখবর শোনালেন নুসরত নিজেই। শ্যুটিং ফ্লোরে ফিরছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে সেই ছবির কাজ। কাজের ব্যস্ততার ফাঁকেই চুটিয়ে পুজো উপভোগ করলেন তিনি। এবার দীপাবলির মরশুমে সেই আনন্দই ভাগ করে নিতে রাস্তায় নামলেন নুসরত-নিখিল। পথবাসী মানুষের হাতে তুলে দিলেন শাড়ি। সেই ছবি শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা