
মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। শ্যুটিংয়ের জন্য সমুদ্রে গিয়েছিলেন তিনি। সেখানেই শ্যুটিংয়ের পরে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। রাহুলের হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। শোক প্রকাশ করলেন অভিনেতার অত্যন্ত কাছের মানুষ রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল এশিয়ানেট নিউজ বাংলাকে জানান-
আমার সহ-অভিনেতা একদমই ছিল না, আমার ভাই ছিল। চিরদিনই তুমি যে আমার ছবিতে আমরা একসঙ্গে অভিনয় করি। সেই সময় থেকেই লোকে জানতে পারে। আমাদের পরিচিতিটা একটু অন্যরকম হয়। কিন্তু তার অনেক আগে থেকেই আমরা একে অপরকে চিনি। যেহেতু আমি স্ক্রিপ্ট লিখতাম, লেখালিখি বলতে গেলে একদম ছাত্রের মতোই ও আমার কাছে চর্চা করতে আসত। সিলেবাসের বাইরে গিয়েও আরও কিছু বই, আরও কিছু পড়াশুনো যা একজন মানুষকে আরও সমৃদ্ধ করে তুলতে পারে সেই বিষয়ে প্রচুর তর্ক-বিতর্ক, আলোচনা হত আমাদের মধ্যে।
কোনও দিন জীবনের থেকে বিন্দুমাত্র পাওয়ার বাসনা ওর ছিল না। যারা স্রোতে নিজেদের গা ভাসিয়ে ফেলেন তাদের থেকে খুব সুন্দর ভাবে নিজেকে আড়াল করে ও রেখে দিত। এবং নিজের মতামত অত্যন্ত ভাল ভাবে ব্যক্ত করত কিন্তু বিরোধী কোনও মতামতের প্রতি কোনও দিনও অশ্রদ্ধা ও করত না বরং নিজের মতামতের উপরে দৃঢ় থাকত এবং যুক্তি দিয়ে চলত। আমার ভাই।
যার বাড়িতে ক'দিন আগে গিয়েও ভাত খেয়ে এলাম ওর মায়ের সঙ্গে। অবিশ্বাস্য! এই ঘটনা যদি ঘটে ওর সঙ্গে ঘটল কেন? যন্ত্রণার মধ্যে রয়েছি। কাকিমাকে কী করে বলবে? জানি না কে দায়িত্ব নেবে? প্রিয়াঙ্কাকে কী বলব? রাজনৈতিক প্রচারের জন্য হাওড়ার পুরান বাড়িতে রয়েছি। হঠাৎ নিউজ দেখে অন্যের মুখে খবর পেলাম। কী প্রতিক্রিয়া দেব গুছিয়ে বলতে পারছি না।"
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.