সুশান্তের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী তে হৃদয়স্পর্শী পোস্ট সারার

Published : Jun 14, 2022, 06:23 PM ISTUpdated : Jun 14, 2022, 08:16 PM IST
সুশান্তের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী তে হৃদয়স্পর্শী পোস্ট সারার

সংক্ষিপ্ত

দুবছর হয়ে গেল সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে নেই। প্রয়াত অভিনেতার মৃত্যুবার্ষিকী তে তার ফ্যানেরা ছাড়াও বলিউডের তাঁর সহকর্মীরাও তাঁর উদ্দেশ্যে পোস্ট করেছেন, যার মধ্যে অন্যতম সারা আলী খানের পোস্ট টি সবার মন ছুঁয়ে গেছে।

সারা আলি খান কেদারনাথের সেট থেকে সুশান্ত সিং রাজপুতের সাথে একটি থ্রোব্যাক ছবি টুইট করেছেন, যেটি ছবিটির শুটিং চলাকালীন তোলা হয়েছিল।  কেদারনাথ ছবি তে প্রথম একসাথে দেখা যায় সারা ও সুশান্তের জুটি কে। 

দুবছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত, এখনো তাঁর পরিবার ও ফ্যানদের মনের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে আছে তাঁকে  হারানোর যন্ত্রনা। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার বান্দ্রার অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল দুই বছর হয়ে গেল। অভিনেতা, যার একটি বৃহৎ ফ্যান বেস ছিল এবং তার অভিনয় ক্ষমতা দিয়ে লক্ষ লক্ষ হৃদয় জয় করেছিলেন, ১৪ জুন,২০২০ সালে মারা যান এবং তার অকাল মৃত্যু সবাইকে শোকাহত করে। এমনকি দুই বছর পরেও, 'এসএসআর'- এর ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবার তাদের জীবনে তাঁর উপস্থিতি মিস করে চলেছেন।

উষসী রায়ের সঙ্গে মন কষাকষি অভিনেতা সোহমের? কি কারণে বন্ধ হলো সোহম উষসীর নতুন ছবি

'হৃদয়' উড়িয়ে নিয়ে গেল ইন্ডিগো, প্রাণ বাঁচল মরণাপন্ন রোগীর

সারাদিনে মাত্র পাঁচ মিনিট প্র্যাকটিস করুন এই আসন, শরীর থেকে বিদায় নেবে একাধিক রোগ

প্রকৃতপক্ষে, তার মৃত্যুর বার্ষিকীতে, সোশ্যাল মিডিয়া তে প্রয়াত অভিনেতাকে সম্মান জানিয়ে টুইট এবং পোস্টে ছেয়ে গেছে। এই সব সত্ত্বেও, সারা আলি খান সুশান্ত সিং রাজপুতকে একটি হৃদয়স্পর্শী পোস্ট লিখেছেন শ্রদ্ধা-সহকারে।

সারা ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজপুতের সাথে একটি ফ্ল্যাশব্যাক ছবি আপলোড করেছেন, যা কেদারনাথের চিত্রগ্রহণের সময় তোলা হয়েছিল বলে মনে করা হচ্ছে। অভিষেক কাপুরের ২০১৮ সালের ছবি কেদারনাথে সারা প্রথম বার  বলিউডে আত্মপ্রকাশ করেছিল। পতৌদি রাজকুমারী ক্যাপশনে একসাথে কাজ করার সময় তারা যে সমস্ত দুর্দান্ত মুহুর্তগুলি ভাগ করেছিলেন তার জন্য প্রয়াত অভিনেতার প্রশংসায় সেসব মুহূর্তের স্মৃতিচারণা করেছেন সোশ্যাল মিডিয়ায়।

তিনি লিখেছেন, 'প্রথমবার ক্যামেরার মুখোমুখি হওয়া থেকে শুরু করে তোমার টেলিস্কোপের মাধ্যমে জুপিটার এবং চাঁদ দেখা- তোমার কারণে অনেকগুলি 'প্রথম ঘটনা' ঘটেছে আমার জীবনে। আমাকে সেই সব মুহূর্ত এবং স্মৃতি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আজ পূর্ণিমার রাতে যখন আমি আকাশের দিকে তাকাই আমি জানি তুমি সেখানে তোমার প্রিয় তারা এবং নক্ষত্রপুঞ্জের মধ্যে থাকবে, উজ্জ্বল আরও উজ্জ্বল হয়ে, এখন এবং সারাজীবন'

রিয়া চক্রবর্তী এর আগে সুশান্ত সিং রাজপুতের সাথে প্রেমে ভরা ছবি শেয়ার করেছেন এবং তাঁকে মিস করার দাবি করেছেন। "প্রতিদিন তোমাকে মিস করি," তিনি একটি প্রেমের ইমোজির পাশে যোগ করেছেন। সুশান্তকে শেষবার ২০২০  সালের ছবি 'দিল বেচারায়' দেখা গিয়েছিল, যেটিতে তিনি সঞ্জনা সাঙ্ঘীর সাথে অভিনয় করেছিলেন এবং অভিনেতার মৃত্যুর কয়েক মাস পরে মুক্তি পেয়েছিল।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা