শাহরুখ- সলমন থেকে অক্ষয় সৌদি আরবের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বলিউড তারকাদের, কি নিয়ে আলোচনা হল জানেন?

Published : Apr 03, 2022, 11:30 AM ISTUpdated : Apr 03, 2022, 11:34 AM IST
শাহরুখ- সলমন থেকে অক্ষয় সৌদি আরবের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বলিউড তারকাদের, কি নিয়ে আলোচনা হল জানেন?

সংক্ষিপ্ত

সৌদি আরবের মন্ত্রীদের সঙ্গে ভাইরাল বলিউড তারকারা। শাহরুখ খানের বাসভবন মন্নতেই দেখা মিললো সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বাদের বিন ফারহান আলসাউদ-সহ সলমন খান, অক্ষয় কুমার এবং সইফ আলি খানের। আসুন জেনে নেওয়া যাক কী হল এই জরুরি বৈঠক?  

সৌদি আরবের মন্ত্রীর (Saudi Arab Minister) সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের বেশ কিছু তারকা।  সম্প্রতি এমনই এক ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যদিও তারকারা নিজেরা কোনও ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নি। তবে এই ছবি পোস্ট করেছেন খোদ সৌদি আরবের মন্ত্রী নিজেই। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেছেন 'বলিউড তারকাদের সঙ্গে বিশ্ব চলচ্চিত্রে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার অন্বেষণ করতে একটা খুব সুন্দর  এবং অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত।'

 

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বাদের বিন ফারহান আলসাউদের এই পোস্টে যে যে বলিউড তারকাদের ছবি মিলেছে তারা হলেন শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার এবং সইফ আলি খান। এই সাক্ষাৎ আলোচনাটি হয়েছে শাহরুখ খানের বাসভবন মন্নতে (SRK's home Mannat)। এদিন শাহরুখ খানকে (Shahrukh Khan) একটি হালকা সাদা টি-শার্ট এবং ডেনিম জিন্সে, সলমন খানকে (Salman Khan) একটি সইফ আলি খানকে (Saif Ali Khan) একটি গোলাপি টি- শার্ট এবং ডেনিম জিন্সে, অক্ষয় কুমারকে (Akshay Kumar) একটি সাদা শার্ট এবং ট্রাউসার প্যান্টে ও সলমন খানকে একটি কালো শার্ট প্যান্ট পরে বাদের বিন ফারহান আলসাউদের আলোচনা করতে দেখা গেছে। 

আরও পড়ুন- ভয়ের কোনও কারন নেই, সিটি স্ক্যানের রিপোর্ট ভাল,রবিবার বাড়ি ফিরলেন বলিউডের মুন্নি

আরও পড়ুন- সময় বদলাতেও বদলাচ্ছে না বিয়ের জায়গা, রনবীর-আলিয়ার বিয়ের ভেনুতে বিশেষ চমক

আরও পড়ুন- সোমবার ঠিক দুপুর ১ টা,ঘটবে অপেক্ষার অবসান, জার্সির নতুন পোস্টারে রয়েছে সেই ইঙ্গিত

এদিন শাহরুখের বাসভবনে কেবল বাদের বিন ফারহান আলসাউদ-সহ সলমন, অক্ষয় আর সইফই ছিলেন না সেইসঙ্গে আমন্ত্রিত ছিলেন সৌদি আরবের আরও এক অতিথি। এদিন মন্নতে দেখা যায় সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান মোহাম্মদ আল তুর্কিকে, যিনি ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি ও পোস্ট করেছেন এবং লিখেছেন, 'আমার ভাই শাহরুখ খানের সঙ্গে ভারত থেকে সকলকে রমজানের শুভেচ্ছা।  

 

উল্লেখ্য, সম্প্রতি শাহরুখ খান স্পেন থেকে তাঁর আসন্ন ছবি পাঠানের শ্যুটিং (Pathan Film Shooting) শেষ করে  এ দেশে ফিরেছেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। দীর্ঘ প্রায় ৫ বছর পর আবার পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। ছবিতে শাহরুখের বিপরীতে রিয়েছেন দীপিকা পাডুকোন এবং সেইসঙ্গে রয়েছেন জন আব্রাহাম। অন্যদিকে সইফ আলি খানের ও দুটি ছবি শীঘ্রই আসন্ন, একটি হৃত্বিক রোশনের সঙ্গে বিক্রম বেদা এবগ অন্যটি দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে আদিপুরুষ। পাশাপাশি সলমন খানের হাতেও রয়েছে দুটি টাইগার ৩, কভি ঈদ কভি দিওয়ালির মত ছবি। অক্ষয় কুমারকেও দেখা যাবে শীঘ্রই দেখা যাবে রামসেতু, পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন এবং সেলফির মত ছবিতে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা