ঘুম ভেঙে চাই এক কাপ চা, তার জন্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্ত হলেন সিদ্ধার্থ

Published : Oct 24, 2019, 06:36 PM ISTUpdated : Oct 24, 2019, 06:42 PM IST
ঘুম ভেঙে চাই এক কাপ চা, তার জন্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্ত হলেন সিদ্ধার্থ

সংক্ষিপ্ত

অভিনেতার চাই এক কাপ চা তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সিদ্ধার্থ ঘুম ভেঙে ওঠার বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং-এর মাঝে খানিক চা ব্রেক

ঘুম ভেঙে হাতের কাছে চাই এক কাপ চা। এই অভ্যাস অধিকাংশ মানুষেরই রয়েছে। সেই তালিকা থেকে যে বাদ পড়েন না বলিউড অভিনেতা তাই এবার প্রকাশ্যে জাহির করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সঙ্গে লিখলেন এক কাপ চা।

বিষয়টা খানিকটা এমন, বেশ কয়েকটি ছবি পর পর তুলে সেই সিক্যুয়েন্সই সোশ্যাল মিডিয়ার পাতায় ভক্তদের জন্য শেয়ার করলেন সিদ্ধার্থ মালহোত্রা। ঘুম থেকে উঠে আনমোড়া ভেঙে আনমোরার ছবিই শেয়ার করে নিলেন সকলের সঙ্গে। ক্যাপশনে লিখলেন- কেউ আমায় এক কাপ চা দেবেন। 

 

 

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট বেজায় আকর্ষণ করল সিদ্ধার্থের ভক্তদের। সাধারণ লুকেই এদিন ক্যামেরায় ধরা দিলেন অভিনেতা। বর্তমানে বেশ কয়েকটি ছবির শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত সিদ্ধার্থ। তারই ফাঁকে খানিকটা সময় নিজের সঙ্গে কাটিয়ে নেওয়া, পর্দার বাইরে তারকাদের জীবন কেমন, তা নিয়ে ভক্তদের বেজায় কৌতুহল থাকে, তবে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ ছবি শেয়ার করে চা চায়, তবে তাঁকে এক কাপ চায়ের ইমোজি ছাড়া ভক্তরা আর কিই বা দিতে পারে। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের