
মন্দারমণিতে সানিলিওন! নিজেই পোস্ট করলেন সেই ছবি, দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়। আসল ঘটনা কী? শনিবার হঠাৎই নিজের ফেসবুক থেকে একটি পোস্চ শেয়ার করেন সানি লিওন। ছবিতে গায়ে হলুদ জামা, সবুজ শার্ট এবং সবুজ হট প্যান্টে দেখা যায় নইকাকে। এই পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু পিছনে দেখা যায় মন্দারমণির সমুদ্র। শুধু তাই নয়, ছবিটি পোস্ট করে নাইকা নিজেই লেখেন, “মন্দারমণি না মা মালদ্বীপ?”। আর তাতেই আশ্চর্য হয়ে পড়ে নেটবাসী।
সবার আগে নেটবাসিন্দাদের মনে আসে ‘সানি লিওন মন্দারমণি চেনেন?’ । কমেন্টবাক্সে বেশিরভাগ মন্তব্যই আসে যে “কীভাবে সানি মন্দারমণি চিনলেন?”। তবে যে ছবি শেয়ার করা হয়েছে তা দেখতে হুবহু মন্দারমণির সমুদ্র সৈকতের মতো। এই ছবি এআই করা না আসল তা এখনও জানা যায়নি। তবে সানির এই রসিকতায় খুশি হয়েছেন সকলে।
মিনিটের মধ্যে ভাইরাল হওয়া এই ছবিতে মন্দারমণির সঙ্গে সরাসরি তুলনা করা হয়েছে মালদ্বীপকে। ব্যাস তাতেই খুশিতে ডগমগ বাংলার মানুষ। তবে যেহেতু সানি লিওন মন্দারমণির ছবি দিলেন তাই এবার হয়তো ভ্রমণবিলাসীদের আরও ভিড় বাড়বে এই সৈকতে বলেই আশা করা যাচ্ছে। ভবিষ্যতে দাম বাড়বে বলেও ধারণা নেট পাড়ার বাসিন্দাদের।
তবে সত্যিই কি সানি মন্দারমণি গিয়েছিলেন? এই নিয়ে এখনও সোজা সাপটা কোনও উত্তর দেননি নাইকা। সবকিছুতেই রেখেছেন ধোঁয়াশা। হয়তো কোনও ভবিষ্যতের মিউজিক ভিডিওতে দেখা যেতে পারে বাঙালির প্রিয় মন্দারমণির ছবি। সবটার উত্তর একমাত্র দিতে পারেন সানি।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.