
Tiger Shroff News: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন (Bollywood) তারকা টাইগার শ্রফ। রবিবার মুম্বইয়ের (Mumbai) জুহুতে (Juhu Police Station) এই অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুটবল খেলে বাড়ি ফেরার পথ ধরেছিলেন টাইগার। সেই সময় তাঁর বিএমডব্লু (BMW) গাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয়। গুলি চলার সময় গাড়িতেই ছিলেন এই অভিনেতা। তবে তাঁর দেহে গুলি লাগেনি। তাঁর গাড়ির চালক জখম হয়েছেন। তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুহু থানা অঞ্চলের পুষ্পা পার্কের (Pushpa Park) কাছে এই ঘটনা ঘটেছে। কারা, কী কারণে টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল, তা স্পষ্ট নয়। হামলাকারীদের খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফের (Jackie Shroff) টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদেই আছেন টাইগার। ডেপুটি পুলিশ কমিশনার মোহিত গর্গও জানিয়েছেন, এই অভিনেতার শরীরে গুলি লাগেনি। এই ঘটনার পরেই ওই অঞ্চল ঘিরে ফেলে পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে ১২টি দল গঠন করা হয়েছে। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে বিদেশে থাকা দুই গ্যাংস্টার অনিল পণ্ডিত ও হরমন সান্ধু। লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যআংয়ের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তারা এই দাবি করেছে। যদিও তাদের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ফেসবুকে করা ওই পোস্টে দাবি করা হয়েছে, বলিউড তারকা সলমন খানের (Salman Khan) সঙ্গে কাজ না করার বিষয়ে আগে সতর্ক করা হয়েছিল টাইগারকে। সেই সতর্কবার্তা উপেক্ষা করার কারণেই তাঁকে নিশানা করা হয়েছে। এই পোস্টে হুমকি দেওয়া হয়েছে, 'যারা আমাদের কথা শুনবে না, তাদের পরবর্তী নিশানা করা হবে। অপেক্ষা করুন, দেখুন।' তবে সোশ্যাল মিডিয়ায় করা এই দাবির সঙ্গে হামলার প্রকৃত যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.