সাহিত্য জগতে আবারও শোকের ছায়া, প্রয়াত রহস্য রোমাঞ্চ সাহিত্যিক অনীশ দেব

Published : Apr 28, 2021, 12:37 PM IST
সাহিত্য জগতে আবারও শোকের ছায়া, প্রয়াত রহস্য রোমাঞ্চ সাহিত্যিক অনীশ দেব

সংক্ষিপ্ত

করোনার থাবা এবার শিল্প মহলে আরও এক লেখকের লিখনী হল স্তব্ধ চলে গেলেন সাহিত্যিক অনীশ দেব শিল্প মহলে শোকের ছায়া

করোনা একের পর এক শিল্পী মহলে থাবা বসাচ্ছে। শঙ্খ ঘোষের পর এবার সাহিত্যজগত হারালো রহস্য রোমাঞ্চ লেখক অনীশ দেবকে। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি, ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বেশ কয়েকদিন ধরে তিনি প্লাজমার জোগারের চেষ্টা ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই পোস্ট। বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবারই দেওয়া হয় রক্ত। 

আরও পড়ুন- গুরুতর অসুস্থ, অক্সিজেন সাপোর্টে করোনা আক্রান্ত অভিনেত্রী অনামিকা, বাড়ছে শারীরিক জটিলতা 

তবে শেষ রক্ষা হল না। মঙ্গলবার রাত থেকেই শরীরের অবস্থার অবনতী ঘটতে থাকে। এরপরই দেওয়া হয় ভেন্টিলেশনে। বুধবার সকাল সাতটা দশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সাহিত্যের সঙ্গে সফর শুরু লেখকের ১৯৬৮  সালে। জীবন যখন ফুলিয়ে যায় থেকে শুরু করে তীরবিদ্ধ, সাপের চোখ প্রভৃতি উপন্যাস তাঁর রচনা। 

আরও পড়ুন- শারীরিক অবস্থা 'Critical', চরম সঙ্কটে Covid পজিটিভ তাপস পালের স্ত্রী নন্দিনী, সাহায্য মমতার

পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের বহু বই তিনি রচনা করেছিলেন। সম্মানিত হয়েছিলেন সাহিত্য পুরষ্কারেও।  বর্তমানে করোনার কবলে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছেন। প্রাণ হারাচ্ছে অক্সিজেনের অভাবেও। পরিস্থিতি যখন ঠিক একটা ভয়ানক, তখনই শিল্প মহলেও থাবা বসালো করোনা। এই খবর প্রকাশ্যে আসার পরই সাহিত্য মহলে নেমে এলো শোকের ছায়া। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা