
এই সপ্তাহে তাই পরিবার পরিজন নিয়ে আড্ডায় খাওয়ায় সময় কাটানোর পালা। এদিকে মোবাইল খুললেই একের পর এক খাবারের পোস্ট। যা দেখে ছোট থেকে বড় সবাই কুপোকাৎ। মহামারির এমন জটিল পরিস্থিতিতে খরচের কথা মাথায় রেখে মন ও পেট দুই ভরাতে হচ্ছে। তাই বর্তমানে এমন পরিস্থিতিতে বাইরের কেনা খাবারের থেকে বাড়ির খাবার খাওয়াই উচিত। তাই বিকেলে পরিবার বা বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা জমিয়ে তুলতে চটজলদি মুখরোচক পদ বানাতে অবশ্যই ট্রাই করুন এটি।
আরও পড়ুন- চিকেনের এই পদ ট্রাই করেছেন কখনও, বাড়িতে বানিয়ে ফেলুন স্পাইসি চিকেন তাওয়া বোটি
নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে। তবে এই স্ন্যাক্সস রেসিপি যে সকলের ভালো লাগবে তা আর বলার জায়গা রাখে না। যেহেতু এই পদে ডিম থাকছে তাই বোঝাই যাচ্ছে পুষ্টিগুণে কোনও অংশেই কম নয় এই পদ। আর এই মরশুমে বাজার খুব সহজলভ্য এই সবজি। তাই এই সময় অবশ্যই তৈরি করুন এই পদ। তাই আর দেরি না করে দেখে নিন তৈরির সবচেয়ে সহজ রেসিপি ডবল এগ চিকেন রোল-
ডবল ডিমের অসাধারণ স্বাদের এই রেসিপি বিকেলের চায়ের আড্ডা যে জমিয়ে তুলবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এগরোল অতি জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। তবে আজকের এই রেসিপিটি একটু অন্য ধরনের। সেই পরিচিত কাগজে মোড়ানো রোল নয়। এই রোল তৈরি হবে চোখের পলকে। তাই আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক একেবারে অন্য স্বাদের এই রোলের রেসিপি।
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.