সমস্যা আরও জটিল হচ্ছে ইস্টবেঙ্গলের, অপরদিকে আইএসএলে তৈরি লাল-হলুদের বদলি

Published : Jun 07, 2021, 09:11 PM IST
সমস্যা আরও জটিল হচ্ছে ইস্টবেঙ্গলের, অপরদিকে আইএসএলে তৈরি লাল-হলুদের বদলি

সংক্ষিপ্ত

সমস্যা কোনও মতেই কাটছে ইস্টবেঙ্গলের শ্রী সিমেন্টের চুকক্তিতে সই করতে নারাজ নিজেদের যুক্তিতে অনড় লগ্নীকারী সংস্থাও ফলে সমস্যা আরও বাড়তে পারে ইস্টবেঙ্গলের  

ক্লাব পার করেছে শতবর্ষ। এই গৌরবজ্জ্বল সময়ে সমস্যা যেন কিছুতেই কাটছে ইস্টবেঙ্গল ক্লাবের। বিনিয়োগকারী শ্রী সিমেন্টের সঙ্গে সমস্যা এমন পর্যায়ে পৌছে গিয়েছে তাতে ক্লাবের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারণ যদি সমস্যার সমাধান না হয়, তাহলে শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লিগ নয়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত কোনও প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবে না শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী এই ক্লাব। তবে কোন পথে সমস্যার সমাধান তা এখনও জানা যায়নি।

শ্রী সিমেন্টেরল পক্ষ থেকে যে চুক্তি পত্র পাঠানো হয়েছে তাতে এখনও পর্যন্ত সই করতে নারাজ ইস্টবেঙ্গল ক্লাব কর্তপক্ষ। অপরদিকে, সই না করলে কোনও রকম আলোচনায় বসতে নারাজ শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। স্পোর্টিং রাইটসও ফেরানো হবে বলে জানিয়েছে বিনিয়োগকারী সংস্থা। লাল-হলুদ কর্তৃপক্ষের অভিযোগ,মউ ও চুক্তিপত্রের মধ‍্যে বিস্তর ফারাক রয়েছ। অপরদিকে, পাল্টা যুক্তি তৈরি রয়েছে শ্রী সিমেন্টেরও। এফসিডিএলের ইস্টবেঙ্গলকে নিয়ে ধৈর্য্যের বাঁধ ভাঙছে। কয়েকটা দিন অপেক্ষা করে তারাও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়ে দিয়েছে। এমনকী ইস্টবেঙ্গলের বদলিও তৈরি রয়েছে বলে খবর এফএসডিএল সূত্রে।

গত বছর ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার জন্য ইনভেস্টার নিয়ে সমস্যা তৈরি হওয়ায়, সমস্যা সমাধানে এগিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাসরা। আইএসএল খেলার জন্য সহযোগিতাও করেছিল রাজ্য সরকার। কিন্তু এবার এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত দেখা যাচ্ছে না। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সমস্যা বড় হয়ে দেখা দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে। এই পরিস্থিতিতে হতাশ শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরাও। 

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Player Transfer News: আইএসএল-এর আগেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে সই নতুন ফুটবলারদের, ভরসার মুখ কারা?
Indian Super League 2026: সামনে চলে এল চূড়ান্ত সূচি, আইএসএলে মোহন-ইস্টের ম্যাচ কবে কবে?