Player Transfer News: ভারতীয় ফুটবলের অন্যতম দুই সেরা ক্লাব তথা কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সই করিয়ে নিল নতুন ফুটবলারদের। 

Player Transfer News: নতুন ফুটবলার মোহন-ইস্টে। আইএসএল শুরু হতে আরও মাত্র কয়েকদিন বাকি। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে (isl 2026 news) ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে (indian super league fixtures)। তার আগেই ভারতীয় ফুটবলের অন্যতম দুই সেরা ক্লাব তথা কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সই করিয়ে নিল নতুন ফুটবলারদের।

নতুন ফুটবলার মোহন-ইস্টে

তার আগেই ভারতীয় ফুটবলের অন্যতম দুই সেরা ক্লাব তথা কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সই করিয়ে নিল নতুন ফুটবলারদের। কারণ, ইতিমধ্যেই হাঁটুর চোটের জেরে গোটা মরশুম থেকেই ছিটকে গেছেন মোহনবাগান ফুটবলার আশিস রাই। তাঁর জায়গায় এবার বিকল্প ফুটবলার সই করিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। এবার মোহনবাগানে যোগ দিচ্ছেন অমেয় রানাওয়াড়ে। এক বছরের চুক্তিতে সবুজ মেরুনে সই করলেন তিনি। এই মরশুম শেষ হলেই পুরনো ক্লাব কেরালা ব্লাস্টার্সে ফিরে যাবেন এই ফুটবলার। 

অন্যদিকে, পঞ্চম বিদেশি হিসেবে ইস্টবেঙ্গল সই করাল স্প্যানিশ সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজ়েজ্জারিকে। উল্লেখযোগ্য বিষয় হল, এশিয়ার একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। দলের অন্য দুই স্ট্রাইকার হামিদ আহদাদ এবং হিরোশি ইবুসুকিকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। 

ঘর গুছিয়ে নিচ্ছে কলকাতার দুই প্রধান

আর সেই কারণেই, আইএসএল-এর ঠিক আগে সই করানো হল ইউসেফকে। এদিকে মোহনবাগানে সই করা অমেয় এর আগে মুম্বই সিটির হয়ে আইএসএল শিল্ড এবং কাপ জিতেছেন। এমনকি, ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু ইউনাইটেডের হয়েও খেলেছেন এই ফুটবলার। সেখান থেকেই তারপর যোগ দিয়েছিলেন কেরালায়। এবার এলেন মোহনবাগানে। এমনিতে রাইট-ব্যাক হিসেবে খেলেন। তবে যে কোনও পজিশনেই খেলতে সিদ্ধহস্ত। যা সবুজ মেরুন হেডস্যার সের্জিও লোবেরার জন্য ভালো খবর। 

অপরদিকে, ইস্টবেঙ্গলের হয়ে ৯ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন ৩২ বছর বয়সী ইউসেফ এজ়েজ্জারি। বক্সের মধ্যে রীতিমতো বিপজ্জনক হয়ে উঠতে পারেন তিনি। তিনি দলে যোগ দেওয়ায় আক্রমণভাগের শক্তি বাড়বে বলেই মনে করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।