111
বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী ওরফে ঝিনুক এখন নেটিজেনদের নজরে। বিজয়া দশমীর সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী।
Subscribe to get breaking news alertsSubscribe 211
বিয়ের আর খুব বেশি দেরি নেই। তার আগেই হবু বরের হাতের সিঁদুরে নিজেকে রাঙালেন অভিনেত্রী।
311
টলি অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে শীঘ্রই ছাদনাতলায় বসতে চলেছেন প্রমিতা।
411
পরণে লাল শাড়ি, সোনার গয়না, কানে টানা দুল, নাকে নথ, টিকলি পরে পুরো নববধূর লুকে ধরা দিলেন প্রমিতা। পাশে লাল রঙের পাঞ্জাবিতে ছক্কা হাঁকিয়েছেন রুদ্রজিৎ।
511
হবু স্বামীর সঙ্গে সিঁদুর মেখে দারুণ দেখতে লাগছিল প্রমিতাকে। একে অপরের সঙ্গে আদরে মত্ত হয়ে একের পর এক ছবিতে পোজ দিয়েছে টলিপাড়ার এই লাভবার্ডস।
611
বিজয়া দশমীর সিঁদুর খেলার পাশাপাশি প্রি-ওয়েডিং ফোটোশুটও সেরে নিয়েছেন প্রমিতা ও রুদ্রজিৎ।
711
আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন রেজিস্ট্রি করে বিয়ে সারতে চলেছেন এই যুগল।
811
সূত্র থেকে জানা গেছে পুরুলিয়া র একটি রিসর্টে হবে রেজিস্ট্রির অনুষ্ঠান। রেজিস্ট্রির দিনই আংটিবদল অনুষ্ঠান সারা হবে বলে জানা গেছে।
911
সূত্র থেকে আরও জানা গেছে, রুদ্রজিৎ ও প্রমিতার বন্ধুবান্ধবরাও তাদের এনগেজমেন্টে উপস্থিত থাকবেন।
1011
প্রি-ওয়েডিং-এর ফোটোশুট সেরে নিয়েছেন অযোধ্যা পাহাড়ে। ইতিমধ্যেই হবু শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছেন প্রমিতা।
1111
বর্তমানে 'জীবন সাথী' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন রুদ্রজিৎ। সম্প্রতি শেষ হয়েছে 'এখানে আকাশ নীল' যেখানে ঝিনুকের চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন প্রমিতা।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.