প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর মন্তব্য। পরবর্তীতে নিজের গানের প্রমোশনাল পোস্ট বলে দাবি করে ক্ষমা চেয়ে নেওয়া। তারপর চুপিসারে তিন নম্বর বিয়ের করে সংবাদ শিরোনামে উঠে আসা নোবেলের কীর্তিকলাপ নিয়ে সরগরম মিডিয়া। একের পর এক বিতর্কে জড়িয়ে চলেছেন বাংলাদেশি গায়ক। এবার তাঁকে কড়া জবাব দিলেন টলিউড গায়িকা বিশ্বজিতা দেব। নোবেল যে ভারতীয় বাংলা সঙ্গীত রিয়্যালিটি শো থেকে জনপ্রিয়তা লাভ করেছেন বিশ্বজিতাও সেই শোয়েরই প্রতিযোগী ছিলেন আগেকার একটি সিজনে। সেখান থেকেই বাংলাদেশি ছবিতে ব্রেক পাওয়া, টলিউডে গান গাওয়া। এখন সোশ্যাল মি়ডিয়ায় তিনি কেবল নিজের গানের জন্য নন, নানা মজার ভিডিওর জন্য বেশ ভাইরাল হন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নোবেলের কুরুচিকর মন্তব্য নিয়ে যে বিশ্বজিতা ফেসবুকে যে ভিডিও পোস্ট করেছেন, তা নিমেষের মধ্যে ভাইরাল হয়।
210
আর পাঁচজন ভারতীয় নেটিজেনের মতই বিশ্বজিতারও একই মতামত। যে দেশে এসে জনপ্রিয়তা পেলেন নোবেল, সেই দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে এমন মন্তব্য করলেন কীকরে তিনি।
310
নোবেলের সম্বন্ধে এই প্রথম যে বিশ্বজিতা বলেছেন তা কিন্তু একেবারেই নয়। নোবেলকে নিয়ে তিনি আগেও নিজের মত প্রকাশ করেছেন একটি শো তে।
410
বাংলাদেশে কাজ করার সময় বিশ্বজিতার জনপ্রিয়তা আকাশছোয়া। সেই সময় বাংলাদেশের একটি টক শো তে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি।
510
সাক্ষাৎকারটি এখনও ইউটিউবে রয়েছে। যা এখন নোবেল-বিশ্বজিতার বিতর্কে ফের উঠে এসেছ।
610
যারা বিশ্বজিতা এবং নোবেলের সমস্যার বিষয় প্রথমে জানতেন না তারা এখন ইউটিউবে বারে বারে সে ভিডিও দেখে চলেছে।
710
সমস্যা প্রত্যক্ষভাবে তেমন নেই ঠিকই। তবে সঙ্গীত রিয়্যালিটি শোতে নোবেলকে নিয়ে বেশি মাতামাতি করা হয়েছিল বলে জানিয়েছিলেন বিশ্বজিতা।
810
বিশ্বজিতার কথায়, এমন অনেক প্রতিযোগীরাই ছিলেন সেই সিজনে যারা নিমেষে নোবেলকে হারাবার ক্ষমতা রাখে।
910
সাক্ষাৎকারটি অত্যন্ত বিতর্কিত হয়েছিল সেই সময়। নোবেলকে নিয়ে প্রথমে কিছুতেই মুখ খুলতে চাইছিলেন না বিশ্বজিতা।
1010
হোস্টের সঙ্গে খানিক বচসার পর নোবেলের বিষয় তিনি বলেন, নোবল ছাড়া ওই চ্যানেলে আর কোনও প্রতিযোগীর প্রোমো যায় না। মুখ খুলবেন না বলেও এমন অনেক কিছুই বলেছিলেন বিশ্বজিতা যার কারণে খানিক বিপাকেও পড়তে হয়েছিল তাঁকে।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.