প্রেমের সম্পর্ক এবার বাঁধা পড়ল বৈবাহিক জীবনে। দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের চার হাত এক হতেই বিনোদন জগতে যেন উৎসবের শুরু। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই তারকা। সম্পর্ক নিয়ে কখনই কোনও রাখঢাক করেননি গৌরব এবং দেবলীনা। বরং সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে একে অপরের জন্য প্রেম নিবেদন করে গিয়েছেন। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম ছবি শেয়ার করলেন দেবলীনা। এর আগে তাঁর সিঁদুরদানের ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।
মেহেন্দির সময় ফুলের গয়না ও লেহেঙ্গার সাজে দেখা গিয়েছিল দেবলীনাকে। তাঁর মেহেন্দির কারুকার্যও ছিল ভিন্ন।
810
গোটা হাত জুড়ে সে যেন নিত্যনতুন নক্সা। সঙ্গে গৌরবের নামও লেখা কায়দা করে।
910
গায়ে হলুদের সময়ও অতিরিক্ত মেকআপ কিংবা সাজগোজ নয়, একেবারে সাধারণ হলুদ শাড়িতে দেখা গিয়েছিল তাঁকে।
1010
গামছা ফ্যাশনকে মাথায় রেখেও বিয়ের সকালের কাজে সেই গামছা ব্লাউজ ও শাড়িতে সেজে উঠেছিলেন তিনি।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.