লকডাউন এবং করোনা আবহের জেরে দিদি নম্বর ১ বন্ধ হয়ে যেতেই হতাশ হয়ে পড়েছিল অসংখ্য বাঙালি দর্শক। দিদি নম্বর ১-এ কেবল যে বাঙালি দর্শকদের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে তাই নয়। বাংলা না বুঝতে পারলেও একাধিক অবাঙালি ভক্তরাও রয়েছে যারা দিদি নম্বর ১ নিয়মিত দেখেন। তবে লকডাউনের কারণে মাস খানেক বন্ধই ছিল অনুষ্ঠানটি। তবে ফের শুরু হওয়ায় এখন আনন্দে আত্মহারা সকলেই।
পায়েল সরকার, ইশা সাহা, সম্পূর্ণা লাহিড়ী। এই চার টলি ডিভাকে নিয়ে থাকছে রবিবারের বিশেষ পর্ব।
48
সেই ঝলকই এখন প্রকাশ্যে। ভিন্ন সাজে ধরা দিয়েছেন সকলেই। প্রত্যেকেই নজর কেড়েছেন দিদি নম্বর ১-এর মঞ্চে। পায়েল সাদা এবং সোনালি রঙের জরজেটের শাড়িতে ধরা দিলেব। অন্যদিকে সবুজ রঙের হ্যান্ডলুম শাড়িতে দেখা গেল ইশাকে।
58
ঋতাভরী হলুদ রঙের চিকনের কাজ করা শাড়িতে সেজে উঠেছেন এবং সম্পূর্ণা সাদা ও গোলাপি শাড়ির সঙ্গে কালো ব্লাউজের টিউনিং করেছেন।
68
গানের একটি পর্বে বিশেষ অথিতি হিসাবে দেখা যাবে জোজোকে। জোজোর গানেই মেতে উঠবেন রচনা সহ চারজন নায়িকাও।
78
নীল মুখোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিকও থাকছেন বিশেষ অথিতির আসনে। রবিবারের বিকেল কমেডিতে ভরিয়ে দিতে থাকছেন তাঁরা। এবার অবশ্য সমস্ত খেলায় এসেছে বদল।
88
সামাজিক দূরত্ব মেনেই পরিকল্পিত হয়েছে খেলাগুলি। এছাড়াও সমস্ত নিয়মাবলী মেনেই শুরু হয়েছে রিয়ালিটি শো-টির শ্যুটিং। ফ্লোরে সীমিত করে দেওয়া হয়েছে কুশিলবদের সংখ্যা।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.