আইনি অভিযোগ দায়ের করেও হয়নি লাভ, 'ঝিনুক সেন'র চরিত্রের জন্য অভিশাপের মুখে প্রমিতা

Published : Sep 09, 2020, 01:48 PM IST

এখানে আকাশ নীল ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা। ডাক্তার উজান চট্টোপাধ্যায় এবং হিয়ার মিল হওয়ায় রে রে করে উঠেছে ডাক্তার ঝিনুক সেন। পজিটিভ চরিত্র থেকে নেগেটিভ চরিত্রে বদলে গিয়েছে নিমেষে। হিয়ার এবং উজানের মিলনে বার বার বাধা আনাই এখন ঝিনুক সেনের প্রথম কাজ হয়ে দাড়িয়েছে। হিয়া-উজানের প্রেমকাহিনি ঘুম কেড়েছে ঝিনুকের। এখনও তার আসল রূপ প্রকাশ পায়নি তবে খুব বেশিদিন কি চাপা থাকবে সেই নিয়ে থেকে যাচ্ছে সন্দেহ। তাঁর আসল রূপ প্রকাশ্যে আসুক বা না আসুক তাঁকে হয়তো ধারাবাহিক থেকে সরিয়েই ছাড়বে দর্শকমহল। 

PREV
18
আইনি অভিযোগ দায়ের করেও হয়নি লাভ, 'ঝিনুক সেন'র চরিত্রের জন্য অভিশাপের মুখে প্রমিতা

ঝিনুক সেনের চরিত্রে বদল আসতেই রে রে করে উঠেছে দর্শকমহল। সকলের অভিযোগ ঠিক দু'টি বিষয় নিয়ে। প্রথমত ঝিনুক সেনের মত ভ্যাম্প তারা চায়না। 

28

দ্বিতীয়ত, অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর (ঝিনুক সেনের চরিত্রে অভিনয় করছেন) অভিনয় তাদের পছন্দ নয়। তাই এই ধারাবাহিকে তারা এমন খলনায়িকাকে চাইছেন না। 

38

এই দু'টি কারণের জেরে প্রমিতাকে রীতিমত সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা শুরু করেছে নেটিজেনরা। সাইবার সেলে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। 

48

তবে তাতে তেমন কোনও যে লাভ হয়নি সেটা প্রমিতার প্রোফাইল দেখেই স্পষ্ট। এখন পর্যন্ত তাঁর অভিনয়, ঝিনুক সেন চরিত্র, ধাকাবাহিকের প্লট কুমন্তব্য করেই চলেছে সাইবারবাসী। 
 

58

এই নিয়ে প্রমিতা আগেও বলেছেন, একটি চরিত্রের উপর নির্ভর করে অভিনেতা অভিনেত্রীদের বিচার করা উচিত নয়। ব্যক্তিগত জীবনে তাঁরা সম্পূর্ণ ভিন্ন মানুষ। 

68

কাজের ক্ষেত্রে বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলাই তাঁদের কাজ। এছাড়া চরিত্রটির সঙ্গে তাঁদের ব্যক্তিগতভাবে কোনও যোগাযোগ থাকে না। এই ধরণের মন্তব্য একেবারেই কাম্য নয়। 

78

যাকে সহ্য করতে পারে না তার চলনও ব্যাঁকা দেখে, এই কথাটি প্রায়সই শোনা যায় অনেকের মুখে। এই প্রচলিত কথাটি এখন সত্যি হয়ে দাঁড়িয়েছে প্রমিতার ক্ষেত্রে। 

88

তাঁর হাঁটাচলা নিয়েও রীতিমত কুমন্তব্য করে চলেছে দর্শকমহল। কেবল উজান-হিয়ার জীবনেই নয় এই ধারাবাহিকেই প্রমিতাকে দেখতে চাইছেন না দর্শকরা।  

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories