Published : May 04, 2020, 03:11 PM ISTUpdated : May 04, 2020, 04:06 PM IST
নুসরাত জাহান। টলিউডের প্রথমসারির অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় । মডেলিং থেকে অভিনেত্রী তারপর সেখান থেকে সাংসদ পদ গ্রহণ। সেই বছরেই রাজকীয় বিয়ের আসর তারপর থেকেই জনপ্রিয়তা তুঙ্গে নুসরতের। কেমন ছিল এই সফরনামা, জেনে নিন একনজরে।
১৯৯০ সালে ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন নুসরত জাহান। ফিল্মি পরিবারেই ছোট থেকে বড় হয়ে ওঠা। তার মা একজন অভিনেত্রী ছিলেন।
222
কুইন অব দ্য মিশন স্কুল-এ স্কুল জীবনের গন্ডি পার করেন অভিনেত্রী। তারপর ভবানীপুর কলেজেই বি.কম ডিগ্রি নিয়ে পাশ করেন অভিনেত্রী সাংসদ নুসরত।
322
নুসরতের বোনও রয়েছে। বর্তমানে নুসরতের পরিবার দক্ষিণ কলকাতায় থাকে।
422
২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছিলেন। তারপর থেকে মডেলিং -এর শুরু নুসরতের।
522
মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু নুসরতের । ২০১১ সালে রাজ চক্রবর্তী পরিচালিত 'শত্রু ' সিনেমায় জিতের বিপরীতে টলিউডে ডেবিউ করেন নুসরত জাহান।
622
অপরূপ সৌন্দর্য এবং ফ্রেশ লুক আবির্ভাবেই টলিউডের নজর কেড়েছিলেন নুসরত। কিন্তু পার্ক,স্ট্রীট কান্ড তার কেরিয়ারকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। কারণ পার্কস্ট্রীট কান্ডের মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্ক ছিল নুসরতের। এই ঘটনার পর অবশ্য সেই সম্পর্ক ভেঙে যায়।
722
তার ২ বছর পরে টলি সুপারস্টার দেবের বিপরীতে 'খোকা ৪২০' ছবিই নুসরতের জীবনের টার্নিং পয়েন্ট। এই ছবির জনপ্রিয়তায় তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল।
822
তারপর থেকে একের পর এক ছবি ব্লকবাস্টার হিটের তকমা পেয়েছে নুসরত। বর্তমানে টলি ইন্ডাস্ট্রির প্রথম সারিতেই রয়েছেন নুসরত জাহান।
922
গত বছরেই মার্চ মাসেই লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়েছিলেন নুসরত জাহান। বসিরহাট কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন অভিনেত্রী নুসরত। টলি ইন্ডাস্ট্রিতে তার প্রিয় বন্ধু মিমি চক্রবর্তী।
1022
২০১৯ সালে ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈন-র সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী নুসরত জাহান। দীর্ঘ ৪ বছর ধরেই নিখিলের সঙ্গে জমিয়ে প্রেম করছিলেন নুসরত।
1122
হলদি থেকে মেহেন্দি, বিয়ের প্রতিটি আসরেই নজর কেড়েছেন নুসরত- নিখিল। গত বছরের সেলিব্রিটি বিয়ের তালিকায় সবথেকে বেশি নজর কেড়েছিলেন নুসরত। সদ্য সাংসদ হওয়ার পর বিয়ের আসর যেন আরও জমকালো হয়ে উঠেছিল।
1222
বিয়ের পর থেকেই পুরো কেরিয়ারের মোড় ঘুরে গেছে অভিনেত্রী নুসরতের। দুজনের কর্মজগৎ আলাদা হওয়ার পরেও একে অপরের প্রতি ভালবাসায় সবটাই প্রমাণ মিলেছে। বিয়ে থেকে হানিমুন সবটাই যেন স্বপ্নের মতো সুন্দর ছিল।
1322
বাংলা সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই সাংসদ অভিনেত্রীর। বিভিন্ন অনুষ্ঠানে নিজের ভিডিও শেয়ার করে ইতিমধ্যেই তিনি জনপ্রিয়।
কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রীর বাবা। এহেন পরিস্থিতিতেও তিনি মশগুল হয়েছিলেন টিকটকে। যা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে।
1622
চলতি বছরেই আন্তর্জাতিক নারী দিবসের আগেই 'তুমি অনন্যা' পুরস্কারে সম্মানিত হয়েছিলেন অভিনেত্রী। এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স'-এর জন্য নুসরত সেরার শিরোপা পেয়েছিলেন। সাংসদীয় কাজে নিজের দক্ষতা প্রদর্শনের জন্য নুসরতের মাথার মুকুটে উঠেছিল নতুন পালক।
1722
বর্তমানে ইউভ কালেকশন নিয়ে হাজির হয়েছেন নুসরত- নিখিল। জেন-ওয়াইদের জন্য নজরকাড়া পোশাক ডিজাইন সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।
1822
সাংসদ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তার অন্যান্য অনেক গুণও রয়েছে। বরাবরই ব্যতিক্রমী মানসিকতার প্রমাণ দেন তিনি। ফুটপাতবাসী, গরীব-দুঃস্থদের পাশে বরাবরই দাঁড়িয়েছেন নুসরত।
1922
কখনও ছোট শিশুদের বেলুন, কখন কম্বল, কখন প্রয়োজনীয় সামগ্রী নিজের হাতে তুলে দিয়েছেন তিনি। আবার দিল্লির উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির বার্তাও দিয়েছেন নুসরত।
2022
বর্তমানে হোম কোয়ারেন্টাইনে কখনও কেক বানিয়ে, কখনও পুডিং বানিয়ে, কখনও আবার সেজেগুজে ছবি, ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। হাজারো ব্যস্ততার মধ্যেও তিনি প্রায়শই টিকটকে হাজির হন।
2122
এছাড়াও লকডাউনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর তৃণমূল নেত্রী নুসরাত জাহান কে দেখা গিয়েছিল বাজারে এসে সাধারণ মানুষকে সচেতন করতে। নিজের পাড়া চেতলা ৮২ নম্বর ওয়ার্ডের সি আইটি বাজারে এসে সাধারণ মানুষকে তিনি দেখিয়েছিলেন কতটা দূরত্ব বজায় রেখে বাজার করবেন । প্রায় আধ ঘন্টা মতো পুরো বাজার ঘুরে দেখে সচেতনতার বার্তা দিয়েছিলেন নুসরাত জাহান।
2222
কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভে করোনা মেকাবিলায় সচেতনতার বার্তা নিয়ে হাজির হয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। সকলে যাতে এই মহাসংকট থেকে খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারে সেই বার্তাই দিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি যেন সকলে আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যেতে পারে তারই কামনা করেছেন অভিনেত্রী। সকলকে সুস্থ থাকার, ভাল থাকার পরামর্শও দিয়েছেন নুসরত।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.