Published : Dec 25, 2020, 12:03 PM ISTUpdated : Dec 25, 2020, 12:04 PM IST
বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা শহর। করোনা আবহকে পিছনে ফেলেই শহরবাসীর ক্রিসমাস পালন। একে অপরকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে সকলে। তার মাঝেই নেটিজেনদের নজর সেলেবদের ক্রিসমাস উদযাপনে। কীভাবে চলছে তাঁদের ক্রিসমাস পার্টি। তারকাদের অন্দরমহলে ঢুকতে কে না চায়। অফস্ক্রিনে তাঁদের পার্টি কেমন হয়, জানতে সর্বদা আগ্রহী সকল বিনোদনপ্রেমীরা। এখন যদিও তাঁদের ক্রিসমাস সেলিব্রেশনের বিষয় জানতে বেশি খাটাখাটনি করতে হয় না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই উঁকি মারলেই পাওয়া যায় সেই খোঁজ।
তবে সেই করতে গিয়েই যে নুসরত এভাবে নেটদুনিয়ায় আগুন ধরিয়ে দেবেন তা বোঝা যায়নি। লাল রঙই বেছে নিয়েছিলেন ড্রেস কোডের জন্য।
58
লাল রঙের প্লাঞ্জড নেক ড্রেস। অর্থাৎ নেকলাইন চলে গিয়েছে প্রায় পেট অবধি। বহুদিন পর এমন বোল্ড পোশাকে দেখা গিয়েছে তাঁকে।
68
সাধারণত যেকোনও পোশাকেই অসামান্য এবং সাবলিল দেখায় অভিনেত্রীকে। তবে এই পোশাকে তিনি যেন ডিভার চেয়ে বড় কিছু।
78
নুসরতই ছিলেন ক্রিসমাস ইভ পার্টির মূল আকর্ষণ। লাল ড্রেসটির পেটের কাছে রয়েছে একটি সাদা রঙের মুক্তোর ব্রুচ।
88
চুলে হালকা কার্লসেও বেড়েছে তাঁর সৌন্দর্য। ঘনিষ্ঠমহলের সঙ্গে ছবি তুলেছেন তিনি। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.