আজ ভ্যালেন্টাইন ডে। এক সপ্তাহ ধরে চলছে ভালবাসার দিবস। আর এই ভালবাসার দিবসের আজ অন্তিম দিন। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এই দিবস। ভালবাসার এই দিন উদযাপনে মেতেছে বলি থেকে টলি। নিজের মনের গোপন কথা জানানোর আজই হল সেই মোক্ষম দিন। ভ্যালেন্টাইনের এই বিশেষ দিনে শাড়ি ফ্যাশনে মোহময়ী হয়ে উঠেছে নুসরত। যে কোনও উৎসব অনুষ্ঠানে নিজেকে রাঙিয়ে তোলেন সাংসদ অভিনেত্রী নুসরত। আজও তার অন্যথা হল না। স্বামী নিখিলকে সঙ্গে নিয়ে ফোটোশ্যুটে নজর কেড়েছেন অভিনেত্রী। বদলে দিয়েছেন ভ্যালেন্টাইনের রংও। লাল রংই হল ভ্যালেন্টাইনের আসল রং। সেই প্রচলিত ধারণাকে বদলে দিয়ে লালের বদলে বেগুনিতেই মাত করেছেন অভিনেত্রী। ভ্যালেন্টাইন স্পেশ্যালে দেখে নিন নুসরতের নজরকাড়া ছবিগুলি।
টলিউডের সারা জাগানো অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমেই উঠে আসে নুসরতের নাম। বাংলা সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই সাংসদ অভিনেত্রীর।
910
একদিকে খোলা পিঠ, তার উপর কালো চোখের চাহনির নেশায় বুঁদ হয়েছে ফ্যানেরা। মুহূর্তের মধ্যে তার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
1010
সম্প্রতি নিখিল ও নুসরত নিজেদের নতুন ব্র্যান্ড নিয়ে এসেছে। বিয়ের আগে নিজের সম্পর্ক নিয়ে স্পিকটি নট ছিলেন তিনি। কিন্তু বিয়ের পর প্রকাশ্যেই প্রেম বিনিময়ে তিনি কিন্তু অনেকের থেকেই এগিয়ে রয়েছেন। সুযোগ পেলেই নিখিলকে প্রেমের বার্তা দিয়ে চলেছেন নুসরত।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.